শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিল গেটস বড় ঘোষণা আফ্রিকার দেশগুলোতে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫

নিজের অর্জিত সম্পদের বেশির ভাগ আফ্রিকায় দান করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। আগামী ২০ বছরে তার ওই সম্পদ আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়নে ব্যয় করা হবে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে বক্তৃতা দেওয়ার সময় এই ঘোষণা দেন ৬৯ বয়সী মার্কিন এই ধনকুবের।

এ সময় তিনি বলেন, আফ্রিকার প্রত্যেকটি দেশকে সমৃদ্ধির পথে যেতে হবে।

বিল গেটস বলেন, আফ্রিকার তরুণ উদ্যোক্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যখাত উন্নয়নের বিষয়টি বিবেচনার তাগিদ দেন।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে বিল গেটস ঘোষণা দেন- তার সম্পদের ৯৯ শতাংশই তিনি দান করবেন। ২০৪৫ সালের মধ্যে এই সম্পদ ২০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করছেন তিনি।

আফ্রিকান ইউনিয়নের (এইউ) সদর দফতরে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, আমি সম্প্রতি অঙ্গীকার করেছি- আগামী বিশ বছরে আমার সম্পদের বেশির ভাগ দান করব। এর সিংহভাগ ব্যবহৃত হবে আফ্রিকার সংকট মোকাবেলায়।

এদিকে সংকটের মুহূর্তে এমন ঘোষণা দেওয়ায় বিল গেটসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রেস মাচেল। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে আফ্রিকায় দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বন্ধ হয়ে গেছে এইচআইভি/এইডস আক্রান্ত রোগীদের সেবা কর্মসূচি। এতে উপমহাদেশটির স্বাস্থ্যসেবার ভবিষ্যত নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

এদিকে নিজের বক্তৃতায় গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বিল গেটস। গর্ভকালীন সময় মা’কে পুষ্টিকর খাবার দেওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এছাড়া শিশু যাতে প্রথম চার বছরে পর্যাপ্ত পুষ্টি পায় সে বিষয়টিও নিশ্চিত করতে বলেন তিনি। রুয়ান্ডার উদাহরণ টেনে তিনি বলেন, দেশটি ইতোমধ্যে এআই এর মাধ্যমে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করছে।

গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, মা ও শিশুর প্রতিরোধযোগ্য মৃত্যু অবসান ঘটানো, পরবর্তী প্রজন্ম যাতে মারাত্মক ছোঁয়াচে রোগে না ভোগে তা নিশ্চিত করা এবং লাখ লাখ মানুষকে দারিদ্র মুক্ত করা এই তিনটি উদ্দেশ্যে কাজ করছে তারা। সূত্র: বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD