শিরোনাম :
২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের পর এবার উত্তাল ইতালি: ব্যয়বৃদ্ধি ও বাড়তি করের প্রতিবাদে রণক্ষেত্র বিভিন্ন শহর, আহত ১৪১ পুলিশ রাশিয়া, ইউরোপ ও আফ্রিকার নির্মাতাদের অংশগ্রহণে নিংপোতে যুব চলচ্চিত্র সপ্তাহ মেকং নদীপথের সার্বিক সুরক্ষায় চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের সমন্বিত উদ্যোগ পণ্য আমদানিকারক ও বহুজাতিক ব্র্যান্ডগুলোর অন্যতম আস্থার কেন্দ্র চীনের ক্যান্টন মেলা মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ফ্রান্সে ব্যয়বৃদ্ধিবিরোধী বিক্ষোভ রূপ নিল ভয়াবহ দাঙ্গায়: ব্যর্থতা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর, পদত্যাগপত্র নাকচ মাখোঁর জাপানে কর্মসংস্থানে ঐতিহাসিক চুক্তি: আগামী ১ এপ্রিল থেকে কর্মী নিয়োগ শুরু, মিলবে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ

বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ ধরনের প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে আমদানিকালে ১৬ ধরনের ওই বিদেশি ওষুধ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

জব্দকৃত ওষুধগুলো হলো : Anxate Flumazel cap ৩০পিস, Rhophylac 300mg ১০পিস, Victroza 6mg ১৪৬ পিস, Euthrox 50 mg tablet ১১,৩০০ পিস,Cipralex 10 mg ৫৬০ পিস, Lepra Levetiractam 500 mg ৩,২০০ পিস, Albumin inj 50ml ৩৩৫ বোতল, Lantus solostar ing ৫০পিস, Neoral 100mg ৭০০ পিস,Levemir 100 ml ৫০পিস, One Alpha 25 mg ৪০০ পিস এবং Salazopyrin 500ml ২০০ পিস, Mimpara ৩০mg ১,১২০পিস, Novorapid 100 uml ২০ পিস, Cellcept 500 mg ৩০০ পিস।

শুল্ক গোয়েন্দা জানায়, জেদ্দা সৌদি আরব থেকে ছেড়ে আসা এসভি ৮০৮ হজযাত্রী বহনকারী ফ্লাইটটি সোমবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান পরিচালনা করে। এরপর শুল্ক গোয়েন্দা দল ৮ নম্বর লাগেজ বেল্টে ওষুধ খুঁজতে থাকে এবং মালিকবিহীন অবস্থায় ১টি ট্রলিতে ২টি লাগেজ দেখে সন্দেহ করে। সকল হজযাত্রী তাদের লাগেজ সংগ্রহ করে চলে গেলেও উক্ত লাগেজ ২টি বেল্টের পাশেই পড়ে ছিল। রাতে শুল্ক গোয়েন্দা দল কার্টুনগুলো ব্যাগেজ বেল্ট থেকে এনে সকল সংস্থার উপস্থিতে খোলে। সেখান থেকে ১৬ ধরেনর ওষুধ পাওয়া যায়। যার কোনো মালিকানা পাওয়া যায়নি। পণ্যের শুল্ককরসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD