শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা র‍্যালি

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় স্টেশন বাজার সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেন।আলোচনা সভা শেষে একই স্থান থেকে এক বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। আলোচনা সভা পূর্বে জেলা জাসাস কতৃক আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ বাবুল, ইসলামপুর ২ আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সফিউর রহমান সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আহছানুজ্জামান রুমেল,সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লুটন,শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন,জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব, জেলা
যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD