শিরোনাম :
বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ পরিবেশ সুরক্ষায় সমন্বিত পরিকল্পনার ওপর জোর স্থানীয় সরকার মন্ত্রীর পাহাড়ের উন্নয়নে লোকদেখানো নয়, জনবান্ধব প্রকল্প বাস্তবায়নের আহ্বান প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিনামূল্যে ইউরোপে উচ্চ শিক্ষা (ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ)

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

লেখক: মোঃ রাসেল আহম্মেদ

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে কি করবেন তা জানেন না? এখন আর চিন্তা করবেন না! আজ আপনাদের জন্য চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য পেতে বেশী দূরে যেতে হবে না, নীচের লেখাটিতে মনোযোগ দিলে আপনিও আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ইরাসমাস মুন্ডাস বৃত্তি পেতে পারেন।

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ মূলত মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান করে উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য। ইউরোপীয় ইউনিয়ন এই প্রোগ্রামের মাধ্যমে ইইউ এবং বিশ্বের অনন্য দেশের মধ্যে বৃত্তি ও একাডেমিক সহযোগিতা করে উচ্চশিক্ষায় মান উন্নয়ন এবং নতুন নতুন গবেষণা বাড়ানোর লক্ষ্যে।

ইউরোপাস মুন্ডাস স্কলারশিপ গুলো ইউরোপীয় ইউনিয়নের থেকে অর্থায়ন করা হয়। বিশেষ করে ম্যাস্টার্স এবং ডক্টরেট পর্যায়ে ইরাসমাস মুন্ডাস যৌথ প্রোগ্রামগুলিতে অংশ নেওয়ার জন্য, নির্বাচিত ইইউ এবং নন-ইইউ উভয় দেশের শিক্ষার্থীদের তা প্রদান করা হয়। (নন ইইউ ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তি ইইউ ছাত্র/ছাত্রীদের চেয়ে বেশী হয়)।

ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের অন্যতম পছন্দ ইউরোপিয় ইউনিয়ন প্রদত্ত এই স্কলারশিপটি। ১৯৮৭ সালে শুরু হয়ে বিগত ৩০ বছরে শিক্ষার্থী ও গবেষকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং সম্মানজনক বৃত্তি হিসেবে বিবেচ্য হয়ে আসছে।

উচ্চতর গবেষণা, নতুন নতুন দেশ ও সংস্কৃতির সাথে পরিচয় এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার পাশাপাশি এই স্কলারশিপের অন্যতম আকর্ষণ হচ্ছে- মাসিক স্কলারশিপের পরিমাণ, সম্পূর্ণ ভ্রমণ ভাতা, স্বাস্থ্যবীমা ও গবেষণা সম্পর্কিত সকল খরচ বহন করে। বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে সকল ধরনের টিউশন ফি, লাইব্রেরি ফি, পরিক্ষা ফি, গবেষণা সংক্রান্ত ফি সহ বিভিন্ন ধরনের কনফারেন্স/সেমিনার/ সামার স্কুল/উইন্টার স্কুল প্রভৃতি সকল কিছুই থাকে বিনামূল্যে।

একসময় শুধুমাত্র মাস্টার্স করার সুযোগ থাকলেও বর্তমানে ব্যাচেলর ও পিএইচডি জন্যও রয়েছে দারুণ সব সুযোগ। মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে একাধিক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি থাকায় এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থী তার কোর্স চলাকালে নূন্যতম দু’টি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়ে থাকেন।

ইউরোপে পড়াশোনারত এক শিক্ষার্থী

তিন’শর বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৮৫ টি প্রোগ্রামে ২০ হাজারের কাছাকাছি শিক্ষার্থী ও ১৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতি বছর ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়। উন্নয়নশীল দেশ তথা- বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিষয়টি অত্যন্ত আশাব্যাঞ্জক। ৬ মাস, ১০ মাস, এক বছর/দুই বছরের কোর্স কিংবা পিএইচডি ডিগ্রিতে বৃত্তি নিয়ে প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে আসছেন বিপুল সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী।

২০১৭-২০১৮ সেশনে ইরাসমাস প্লাস প্রকল্পের অধিনে, একশন-১ এ ৬১ টি স্কলারশিপ পেয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে স্কলারশিপ প্রাপ্তির দিক থেকে চতুর্থ স্থান অর্জন করেছে; একশন-২ ও একশন-৩ মিলিয়ে বাংলাদেশ থেকে সর্বমোট স্কলারশিপ প্রাপ্তির সংখ্যা ৮৯ টির মত।

নন ইউরোপীয় শিক্ষার্থী হিসাবে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ আবেদনের প্রাথমিক তিনটি শর্ত।

১/ আপনি ইইউ ভুক্ত ২৭ সদস্য দেশ এবং যুক্তরাজ্য, আইসল্যান্ড, নরওয়ে বা লিচেনস্টাইনের একজন বাসিন্দা নন।

২/ ইউরোপিয় ইউনিয়নের ২৭ সদস্য রাষ্ট্র এবং যুক্তরাজ্য, আইসল্যান্ড, নরওয়ে বা লিচেনস্টাইনের মধ্যে আপনি গত পাঁচ বছরে মোট ১২ মাসেরও বেশি সময় ধরে আপনার প্রধান কার্যকলাপ (গবেষণা, কাজ, ব্যক্তিগত দর্শন, পর্যটন ইত্যাদি) সম্পন্ন করেননি।

৩/ আপনি ৩ বারের বেশি ইরাসমাস মুন্ডাস মাস্টার বা পিএইচডিতে আবেদন করেন নি।

এবিষয়ে আরো পরিষ্কার ধারণা পেতে কথা হয়েছে পর্তুগালে পিএইচডি অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী মোঃ নুর আলম মিস্ত্রী এর সাথে। তিনি সফলভাবে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের অধিনে ২০১৪ -২০১৬ সেশনে MSc in Marine Environment and Resource এর উপর মাস্টার্স শেষ করেন।

প্রগ্রামটির অধিনে তিনি ৫ টি ভিন্ন দেশে বিভিন্ন সেমিস্টার সম্পূর্ণ করেন। University of Bordeaux, France. University of Basque, Spain. Universality of Southampton, UK. University of Liege, Belgium. এবং থিসিস করেন University of Dalhousie, Canada. Department of Oceanography.

বর্তমানে PhD করতেন Urban planning এ University of Lusofona. পাশাপাশি সময় দিচ্ছেন খন্ড কালীন শিক্ষক হিসাবে একই বিশ্ববিদ্যালয়ে Department of Architecture and Urbanism এ। কথা হয় তার সাথে এই বিষয়টি নিয়ে এবং তিনি তুলে ধরেন কিভাবে আবেদন প্রকৃয়া শেষ করলে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে সফল হওয়া যায়।

তিনি উল্লেখ করেন যথাযথ আবেদন প্রক্রিয়া অনুসরণ করে যেকেউ নিশ্চিত করতে পারেন স্বপ্নের এই বৃত্তি। প্রতিটি লেভেল বা পর্যায়ে বিষয় ভেদে আলাদা আলাদা আবেদনের শর্ত বা প্রয়োজনীয় কাগজপত্রের দরকার পড়ে। এক্ষেত্রে একজন শিক্ষার্থীর উচিত, যে বিষয়ে পড়তে ইচ্ছুক ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে তাদের নিদির্ষ্ট শর্ত ও চাহিদা গুলো ভাল করে জেনে নেওয়া।

মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে সর্বশেষ ডিগ্রি সনদ ও ট্রান্সক্রিপ্ট, জীবনবৃত্তান্ত, ইংরেজি ভাষাশিক্ষার স্কোর, শিক্ষার্থীর কাঙ্ক্ষিত পড়ালেখা সম্পর্কিত মোটিভেশন লেটার ও শিক্ষার্থী সম্পর্কে যথাযথ ধারণা রাখেন এমন দুজন যোগ্য ব্যক্তির সুপারিশপত্র (রিকমেন্ডেশন লেটার) দিয়ে আবেদন করতে হবে। দেশি বিদেশি জার্নালে প্রকাশিত শিক্ষার্থীর গবেষণাপত্র (যদি থাকে), যেই প্রোগ্রামে পড়ালেখা করতে আগ্রহী সেই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা কিংবা তদসংশ্লিষ্ট সকল ধরনের কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

পিএইচডি প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে নিজস্ব প্রস্তাবিত গবেষণা পত্র জমা দিতে হয়। মনে রাখতে হবে, একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। নিদির্ষ্ট শিক্ষা বর্ষের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর-জানুয়ারি মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকে।

গতানুগতিকভাবে আবেদন না করে নিজের পড়ালেখা, গবেষণা অভিজ্ঞতা ও গবেষণা আগ্রহের সাথে মিল রেখে বিষয়গুলো খুঁজে, আলাদা ভাবে প্রস্তুতি নিয়ে আবেদন করা উচিত। বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি ভাষা শিক্ষার স্কোর (আয়েল্টস/ টোফেল/জিআরই) গুরুত্বপূর্ণ তাই আবেদন পূর্বে অবশ্যই ভাল একটি স্কোর তুলতে হবে।

কিছু কিছু প্রোগ্রামে ইংরেজি ভাষা শিক্ষার স্কোর জমা না দিয়েও আবেদন করা যায়। এই ক্ষেত্রে শিক্ষার্থী যদি তার স্নাতক পড়ালেখা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে করে থাকেন, অর্থাৎ মিডিয়াম অব ইন্সট্রাকশন যদি ইংরেজি হয়, এবং বিশ্ববিদ্যালয় থেকে একটি সনদ সংগ্রহ করে জমা দিতে হবে। আবেদন করার আগে নিজের পছন্দসই প্রোগ্রামের ওয়েবসাইট হতে কিংবা প্রোগ্রাম কো-অরডিনেটরকে মেইল করে, নিশ্চিত হওয়া যাবে এই প্রোগ্রামে মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ দিয়ে আবেদন করা যাবে কিনা।

মোটিভেশন লেটার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তাই লেখার সময় যত্নবান হোন এবং সময় দিয়ে পরিকল্পিত ভাবে লিখুন। একজন শিক্ষার্থীকে তার নিজস্ব একাডেমিক ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল অভিজ্ঞতা, কেন তিনি এই প্রোগ্রামে আবেদন করেছেন সংক্ষিপ্ত কথায় তার আবেদনের তাৎপর্যপূর্ণ কারণ, এই প্রোগ্রামের মধ্য দিয়ে দেশ কিংবা সমাজে কিভাবে উপকৃত হবে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রভৃতি নিখুঁতভাবে সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে ১-২ পাতায় লিখতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে ইন্টারনেট থেকে কিংবা ইতোপূর্বে উচ্চ শিক্ষায় দেশের বাহিরে আছেন এমন কারো সহযোগিতা নিতে পারেন।

ইরাসমাস স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে জীবন বৃত্তান্ত (Curriculum Vitae) জমা দিতে হয়। ইউরোপের জীবন বৃত্তান্ত তৈরিতে Europass ফরম্যাট ব্যবহার করা উত্তম। http:/europass.cedefop.europa.eu/ – এই লিংক থেকে Europass ফরম্যাটে সি ভি তৈরি করতে পারবেন। রিকমেন্ডেশন লেটার জমাদানের বাধ্যবাধকতা থাকে। শিক্ষার্থীকে ভালভাবে চিনে জানে এমন ২ জন ব্যক্তি থেকেই রিকমেন্ডেশন লেটার নিতে হয়। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, স্নাতক/স্নাতকোত্তর গবেষণা কাজের সুপারভাইজার, কিংবা আপনার কর্মক্ষেত্র যদি আবেদনের সাথে সম্পর্কিত হয় তবে সেই প্রতিষ্ঠান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে থেকেই রিকমেন্ডেশন লেটার নেওয়া ভাল।

উপরের প্রক্রিয়া গুলো সঠিকভাবে অনুসরণ করে নিচের দেওয়া লিংকে আবেদন করতে পারলে ইরাসমাস স্কলারশিপ পাওয়া সময়ের ব্যপার মাত্র। এবং যেকেউ বাস্তবায়ন করতে পারে স্কলারশিপ নিয়ে ইউরোপে উচ্চ শিক্ষার কাঙ্খিত স্বপ্ন।

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ওয়েবসাইটে (https://eacea.ec.europa.eu/erasmus-plus/library/emjmd-catalogue_en)

ইরাসমাস মুন্ডাস মাস্টার্স কোর্সসমূহ : http://eacea.ec.europa.eu/erasmus_mundus/results_compendia/selected_projects_action_1_master_courses_en.php

ইরাসমাস মুন্ডাস পিএইচডি : http://eacea.ec.europa.eu/erasmus_mundus/results_compendia/selected_projects_action_1_joint_doctorates_en.php

মোঃ রাসেল আহম্মেদ
শিক্ষার্থীঃ নোভা বিশ্ববিদ্যালয়
লিসবন পর্তুগাল
raselcml@gmail.com

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD