সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের দুই পক্ষের কাথা কাটাকাটির ঘটনার মীমাংসা সালিশ মনপুত না হওয়ায় প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। এর মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত পিতা ও পুত্রকে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
রোববার বিকেলে উপজেলার সোনাতনী উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলাকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার ক্লাশ চলাকালে সোনাতনী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়।
রোববার দুপুরে বিষয়টি জেনে প্রধান শিক্ষক আব্দুর রোউফ উভয় পক্ষেকে ডেকে মিমাংসা করে দেন। বিচার মনপুত না হওয়ায় জকতলা গ্রামের দশম শ্রেনীর ছাত্র মনি হোসেন ও তার পিতা বাকি মিয়াসহ তাদের লোকজনকে ডেকে এনে দিকে লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিদায় অনুষ্ঠান চলাকালে হামলা চালানো হয়।
এতে অন্তত ১০ জন ছাত্র আহত হয়। হাতুরী দিয়ে পিটিয়ে নবম শ্রেনীর মেধাবী ছাত্র ইয়ামিন হোসেনের হাত ভেঙ্গে দেয়া হয়। খবর পেয়ে তার পিতা ধীতপুর গ্রামের শাহ আলম (৪৭) এগিয়ে গেলে তাকেও এলোপাথারী কুপিয়ে আহত করা হয়। পরে পিতা পুত্রকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা বেগতিক দেখে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তারা শংকা মুক্ত নন।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, এ বিষযে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।