শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বিজয় দিবস উপলক্ষে পোর্তোতে ব্যাডমিন্টন টুনামেন্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:প্রতিবারের ন্যায় এবারেও ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগালের বানিজ্যিক রাজধানী পোর্তোর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন পর্তুগাল নর্থ এর উদ্যোগে ব্যাডমিন্টন টুনামেন্ট আয়োজন করা হয়। গত মঙ্গলবার পোর্তোর একটি ইনডোর স্টেডিয়ামে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।

নক আউট পদ্ধতিতে ১৬ টি দলের ৩২ জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করে। উক্ত খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন পর্তুগাল নর্থ এর সভাপতি জনাব ফারুক হোসেন, সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মাতবর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপদেষ্টা আব্দুল হাই, এসেম্বলী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ এসোসিয়েশনের আরো অনেক নেত্রী বৃন্দ।

খেলা পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের ক্রিয়া সম্পাদক নুরুল ইসলাম বাদশা, মোফিজুল ইসলাম সুফল, সাইফুল ইসলাম হাসান, নবিউল হক, শাহ রিয়াজুল প্রমূখ।

খেলা শেষে বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মহান বিজয় দিবসের আনন্দ প্রবাসের মাটিতে সবার মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন বলে উদ্যোক্তারা জানান। খেলা শেষে মনোরম নৈশভোজের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD