শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না, জাতীয় সরকার গঠন করবে : আমীর খসরু

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না, জাতীয় সরকার গঠন করা হবে। এরপর ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে। জনগনের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে তা আবার ছুড়ে ফেলে দেবে।

 

আজ দুপুরে যশোরের একটি হোটেলে অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে সভায় আমীর খসরু আরো বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে কিন্তু বিএনপির জন্য নয়। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারোও ছবক নেওয়া লাগবে না। বাংলাদেশের ৯০ শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, আমরা অন্তবর্তী সরকারকে বলেছি এই ভ্যাট কর প্রত্যাহার করেন। স্বৈরাচার সরকারের বাজেট বাতিল করুন। তাদের বাজেট তো দুনীর্তির বাজেট। কারণ স্বৈরাচারের বাজেদ দশ হাজার কোটি টাকার বাজেদ ত্রিশ হাজার কোটি টাকা, এক হাজার কোটি টাকার বাজেদ তিন হাজার কোটি টাকা। এই টাকা গুলো এখন ব্যয় করার কোন প্রয়োজন নেই। স্বৈরাচারের এই বাজেদ স্থগিত করে জনগণকে মুক্তি দিন। এই বাজেদ পালন করা আপনাদের কোন প্রয়োজন নেই। এটি পরিপূর্ণ দুর্নীতির বাজেদ। পাঁচ মাস হয়ে গেছে কেন আপনারা একটি অন্তর্বর্তী কালিন বাজেদ দিচ্ছেন না। বর্তমান অবস্থা বিবেচনা করে আপনারা জনগণের জন্য একটি বাজেদ দেন।
সভায় খুলনা বিভাগের ১০ জেলার চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD