শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতাদের পদত্যাগ অব্যাহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুন, ২০১৯

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা বিএনপি’র সদ্য ঘোষিত আহবায়ক কমিটি থেকে পদত্যাগ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি থেকে ১০জন নেতা পদত্যাগ করেছেন।

শনিবার সকালে আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি এস এম আজিজুর রহমান বেনোর বাসভবনে সংবাদ সম্মেলন করে ওই কমিটির ৮ নেতা পদত্যাগ করেন। পদত্যাগকারী নেতারা হলেন, জেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এম সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহবায়ক মেজর (অবঃ) অহিদুল হক ইবুল, সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ বদরুল আলম নাসিম, সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জিয়াউল কবির বিপ্লব, সদস্য ওমর ফারুক, খাইরুল ইসলাম ও অ্যাড. ফরহাদ হোসেন, হাবিব জান মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শেখ বদরুল আলম নাসিম। তিনি বলেন, নবগঠিত আহবায়ক কমিটিতে মাঠ পর্যায়ের পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন না হওয়ায় তারা কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে, জেলা বিএনপি’র আরেক সাবেক সভাপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাকালীন নেতা এফ ই সরফুজ্জামান জাহাঙ্গীর দলের মহাসচিবের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান।

এর আগে গত মঙ্গলবার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সাধরন সম্পাদক মনিরুজ্জামান পিনু নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে কমিটি থেকে পদত্যাগ করেন। উল্লেখ্য, গত ২২ জুন শরীফ রাফিকুজ্জামানকে আহবায়ক ও এম, মনসুর আলীকে সদস্য সচিব করে জেলা বিএনপি’র ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করেন দলের মহাসচিব মীর্জ ফকরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD