শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিএনপির রাজনীতি ধংসের চেষ্টায় আওয়ামীলীগ নিষ্ক্রিয়’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

যুবায়ের আহম্মেদ,লন্ডন প্রতিনিধি: বিএনপি এবং তাদের রাজনীতি ধংস করার জন্য আওয়ামীলীগকে কিছু করতে হচ্ছেনা। বরং আদালতে সাজাপ্রাপ্ত, দুর্নীতির মামলায় দন্ডিত অপরাধী লন্ডনে বসবাসরত তারেক রহমানই বিএনপিকে একেবারে ধবংস করে দিতেছেন। এমন অভিযোগ করেছেন লন্ডন সফর রত বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী ডঃ হাসান মাহমুদ।

মন্ত্রী বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় ডঃ হাসান মাহমুদ আরো বলেন, বিগত সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েও বিএনপি মূলতঃ নির্বাচন করেনি। তার কারণ হলো, আওয়ামীলীগের উন্নয়ন, সুশাসন, অর্থনৈতিক বিপ্লব,গরীব জনগনের অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন। তারেক রহমান লন্ডনে বসে স্কাইপের মাধ্যমে বিএনপির রাজনীতি করে, যা বাংলাদেশের মহামান্য আদালত তারেকের বক্তব্য বাংলাদেশে প্রচার নিষিদ্ধ করেছেন।

মন্ত্রী আরো বলেন, অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করা যার মতলব, সে কি করে দলকে ক্ষমতায় আনবে?

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বের মধ্যে ব্যতিক্রম এই কারণে যে, তিনিই প্রথম স্বামী, বিধবা পরিত্যক্ত গরীব নারীদের ভাতা চালু করেছেন। তথ্য মন্ত্রী বলেন, স্বামী পরিত্যক্ত নারীকে ভাতা দেয়া-বিশ্বের কোথাও নেই। তিনি বলেন, বাংলাদেশ এখন আর বিশ্বে তলাবিহীন গরীব দেশ হিসেবে শিরোনাম হয়না, হয় বিশ্বে যখন বাংলাদেশের নারীরা ফুটবলে চমক লাগিয়ে দেয়, ক্রিকেটে যখন বিশ্বকাপে অঘটন ঘটিয়ে ফেলে, তথ্য প্রযুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ৭ এর ঘর অতিক্রম করে-বাংলাদেশ তখন শিরোনাম হয়। আর এসবই কেবল হয় একজন শেখ হাসিনা যখন আওয়ামীলীগের সভানেত্রী যখন দেশের নেতৃত্ব দেন।

লন্ডন টাইমসের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্মার্ট কার্ড এবং সকল সেবা সমূহ যেভাবে ও যে পদ্ধতিতে দিলে সহজে জনগনের এবং সকলের কাছে সহজে পৌছে যায়-আওয়ামীলীগ সরকার সেভাবেই কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামী। তারেক রহমানকে বাংলাদেশে প্রত্যার্পনের ব্যাপারে ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকারকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় ও সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, আবুল হাশেম, সামসুদ্দিন মাস্টার, হরমুজ আলী, সিতাব চৌধুরী, যুগ্ম-সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আবদুল আহাদ চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ এবং স্থানীয় আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাতীলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD