শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

‘বিএনপির বিজয়ে নতুন ভূরাজনীতি: দিল্লির সতর্ক ইতিবাচকতা’

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে সাম্প্রতিক নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ব্যাপক গণজয় শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আঞ্চলিক কূটনীতিতেও নতুন হিসাব তৈরি করেছে। নয়াদিল্লি আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা পাঠালেও দুই দেশের সম্পর্কে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা কাটাতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হবে—বিশেষজ্ঞদের এমনই অভিমত।

জটিল হয়ে ওঠা দুই দেশের সম্পর্ক

২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর থেকে ঢাকা–দিল্লি সম্পর্ক ক্রমাগত চাপের মুখে রয়েছে। সীমান্তে হতাহতের ঘটনা, পানিবণ্টন ব্যবস্থায় অগ্রগতি না হওয়া, বাণিজ্যিক প্রতিবন্ধকতা এবং রাজনৈতিক বক্তব্য—সব মিলিয়ে সম্পর্কের ওপর জমেছে ক্ষোভের স্তর। ভিসা সুবিধা সীমিত হওয়া, স্থল ও আকাশপথে যোগাযোগ কমে যাওয়া—এগুলোও উদ্বেগ বাড়িয়েছে।

ভারতের কিছু রাজনৈতিক অঙ্গন ও টিভি টকশোতে বাংলাদেশ বিষয়ে উসকানিমূলক বক্তব্য ঢাকায় এমন বার্তা দিয়েছে যে নয়াদিল্লি এখনও বাংলাদেশকে সমমর্যাদার অংশীদার হিসেবে বিবেচনা করতে দ্বিধায় আছে। তবে বাস্তবতা ভিন্ন—চার হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা দুই দেশকে একে অন্যের ওপর নির্ভরশীল করেই রেখেছে।

কার উদ্যোগে শুরু হবে সংলাপ?

বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক পুনর্গঠনে প্রাথমিক পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ভারতেরই। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, ‘প্রতিবেশী বড় দেশ হিসেবে দিল্লিকেই আগে এগোতে হবে। বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে—এখন ভারতে উচিত নতুন সরকারকে সঙ্গে নিয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে দেখা।’

এসওএএস ইউনিভার্সিটির অধ্যাপক অবিনাশ পালিওয়াল মনে করেন, অতীতে বিএনপি–ভারত সম্পর্ক সন্দেহে আচ্ছন্ন থাকলেও নতুন প্রেক্ষাপটে তারেক রহমান অতীতের ভুল থেকে বের হয়ে বাস্তববাদী অবস্থান নিয়েছেন, যা ইতিবাচক ইঙ্গিত। তাঁর মতে, ভবিষ্যতের সম্পর্ক নির্ভর করবে উভয় পক্ষ কতটা পরিমিত ও দায়িত্বশীল আচরণ করতে পারে তার ওপর। নইলে পরিস্থিতি ‘নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বিতা’তেই আটকে থাকবে।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD