শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বাস খাদে পড়ে নিহত ১৯, আহত ২১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি যাত্রবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে গিয়ে ১৯ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে রাজধানী ম্যানিলার দক্ষিণে মিনদোরো প্রদেশের পার্বত্য শহর সাবলায়াতে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থাগুলো পুলিশের বরাত দিয়ে জানায়, বাসটি রাজধানী ম্যানিলা দিকে যাচ্ছিল। এ সময় বাসটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

পুলিশের মুখপাত্র ইমেলদা তোলেনতিনো বলেন, ‘‘দুর্ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন আমাদের জানিয়েছেন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই বাসটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। বাসের যান্ত্রিক ত্রুটি নাকি ওই সময় চালক ঘুমিয়ে পড়েছিল তা পুলিশ খতিয়ে দেখছে। দুর্ঘটনায় চালক নিজেও মারা গেছে।’’

তবে একজন যাত্রী জানান, ব্রিজের ওপর আসার পর চালক চেঁচিয়ে সবাইকে সিটবেল্ট বাঁধতে বলছিলেন। তিনি চেঁচিয়ে বলছিলেন বাসের ব্রেক ফেল করেছে। এরপরই বাসটি বিকট শব্দে নিচে আছড়ে পড়ে।

উল্লেখ্য, সুবালায়া শহরটি রাজধানী ম্যানিলা থেকে ১২১ মাইল দক্ষিণে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD