শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বার্লিনে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় জার্মানির বার্লিনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৩। বিজয়ের ৫২ বছর উদযাপনের এই দিনে আজ সকালে জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির শুরু হয়। এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া (এনডিসি) এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মান্যবর রাষ্ট্রদূত সকলকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দূতাবাস প্রাঙ্গণে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বিশেষ ভিডিও চিত্রে বাঙালির মুক্তির সংগ্রামের ইতিহাস, বিজয়ের ৫২ বছরে বাংলাদেশের অর্জন, স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ ও বাংলাদেশের অগ্রযাত্রাকে উপস্থাপন করা হয়।

আগত প্রবাসী বাংলাদেশীরা মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য তারা দূতাবাসের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান উন্নয়নের কর্মযজ্ঞ সমর্থনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাঙালির মুক্তি সংগ্রাম ও বিজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনার পাশাপাশি তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের উন্নয়ন কর্মসূচিতে দলমত নির্বিশেষে প্রবাসীদের সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে বার্লিন ও মিউনিখ থেকে আগত প্রবাসী বাংলাদেশী শিল্পীবৃন্দ ও শিশুশিল্পীরা দেশের গান ও নৃত্য পরিবেশনা করে। অনুষ্ঠান শেষে যোগদানকৃত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মান্যবর রাষ্ট্রদূত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD