শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের দিনব্যাপী  এক সভা তোপখানা রোডস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম জোটের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, কমরেড খালেকুজ্জামান, কমরেড শাহ আলম, কমরেড সাইফুল হক, কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কমরেড জোনায়েদ সাকী, কমরেড মোশাররফ হোসেন নান্নু, কমরেড হামিদুল হক, কমরেড মমিনুর রহমান মমিন, কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, কমরেড রাজেকুজ্জামান রতন, কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন, কমরেড রুহীন হোসেন প্রিন্স, কমরেড বহ্নি শিখা জামালী, কমরেড মানস নন্দী, কমরেড আনসার আলী দুলাল, কমরেড আকবর খান, কমরেড বাচ্চু ভুইয়া, কমরেড মুনীরউদ্দিন পাপ্পু, কমরেড ফখরুদ্দিন কবির আতিক, কমরেড জুল হাস নাইন বাবু, কমরেড দীপক চক্রবর্ত্তী প্রমুখ।
সভার এক প্রস্তাবে দেশে বিরাজমান ফ্যাসিবাদী দুঃশাসন ও ক্রমবর্ধমান গণতন্ত্রহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সরকারের পদত্যাগ, ভোট-ডাকাতির সংসদ বাতিল করে দল নিরপেক্ষ তদারকি সরকারের অধিনে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। এ লক্ষ্যে আন্দোলনকারী সকল শক্তি ও দেশবাসীকে জোরদার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানানো হয়।
সভার অপর এক প্রস্তাবে গত ২১ জুন ২০১৯ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত খবর – ভারতের উচ্চ কক্ষ ও নিন্মকক্ষের যৌথ অধিবেশনে ভারতের রাষ্ট্রপতির দেয়া বক্তব্যে “বাংলাদেশের সীতান্তবর্তী ভারতে সকল রাজ্যসমূহে নাগরিকত্ব পঞ্জি ” করার ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় এটা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অহেতুক উত্তেজনা সৃষ্টি করবে যা কারো জন্যই শুভ হবে না। প্রস্তাবে বলা হয়, এমনিতেই বাংলাদেশ বার্মা থেকে বিতাড়িত ১১ লক্ষ রোহিঙ্গাদের নিয়ে মহাসংকটে রয়েছে এর উপর ভারতের শাসক শ্রেণির নাগরিকত্ব পঞ্জি নামে মুসলমান খেদাও নীতি বাংলাদেশের জন্য বোঝার উপর শাকের আটির মতো অসহনীয় হবে।
প্রস্তাবে ভারতের রাষ্ট্রপতির এ ধরনের বক্তব্যের পরেও বাংলাদেশ সরকারের নীরবতা নতজানু নীতিরই প্রকাশ বলে উল্লেখ করা হয়। একই সাথে বাংলাদেশের জনগণকে ভারতীয় সামরাজ্যবাদী আধিপত্যবাদী তৎপরতা ও বাংলাদেশকে ঘিরে চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সভায় চলতি বাজেটে ধনি তোষণ ও গরীব শোষণ নীতির তীব্র সমালোচনা করে বলা হয়, বাজেটে ধনিদের স্বার্থই রক্ষা হয়েছে। কর ছাড়, প্রণোদনাসহ নানাভাবে ধনিদের তুষ্ট করা হয়েছে এবং গরীবের উপর ভ্যাটের আওতা বাড়ানোর নামে করের বোঝা চাপানো হয়েছে। বাজেটে ব্যাংক ও আর্থিক খাতে সৃষ্ট বিশৃঙ্খলা, নৈরাজ্য, ঋণখেলাপী দূর করতে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট কোন প্রস্তাবনা নাই। এবারেও কালো টাকা সাদা করার প্রস্তাব করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ যোগ করে শিক্ষা বাজেট বরাদ্দ বেশি দেখিয়ে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। ধানের দাম না পেয়ে যে কৃষক ক্ষতিগ্রস্ত হলো তাদের জন্য বাজেটে বরাদ্দ নাই। শ্রমিকের রেশন, আবাসনের জন্যও বরাদ্দ রাখা হয়নি। ফলে বাম জোট ও দেশবাসী প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করছে।

সভার প্রস্তাবে বাজেটে বোরো ধানের ন্যায্য দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য ১০ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ; প্রতি ইউনিয়নে ১টি করে গোডাউন নির্মাণের জন্য কমপক্ষে ১ কোটি টাকা করে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ এবং গ্রাম-শহরের শ্রমজীবীদের রেশন ও আবাসনের জন্য থোক বরাদ্দের দাবি জানানো হয়।
সভার অপর প্রস্তাবে পুনরায় গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গ্যাসের দাম বাড়ালে এর প্রভাবে সকল নিত্য ব্যবহার্য জিনিসের দাম বৃদ্ধি পাবে যাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। তাছাড়া সরকারের ভুলনীতি-দুর্নীতির দায় কেন জনগণ নেবে? সভার প্রস্তাবে গ্যাসের দাম না বাড়িয়ে ভুলনীতি-দুর্নীতি-লুণ্ঠন বন্ধের দাবি জানানো হয়। একই সাথে সরকারের মূল্যবৃদ্ধির পাঁয়তারার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD