শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

বান্দরবানে পাহাড় ধসে নিহত ৪

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: মঙ্গলবার (৩ জুন) শহরের কালাঘাটা বড়ুয়ার টেকে এক নারী ও লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইয়া ছড়ি এলাকায় এক পরিবারের তিনজনের মৃত্যু হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিহতরা হলেন শহরের কালাঘাটা এলাকার মিলন দাসের স্ত্রী প্রতিমা রানী (৩৫), লামা উপজেলার কালাইয়া ছড়ি এলাকার মো. হানিফ (৩৫), তার স্ত্রী রোজিয়া বেগম (২২) এবং তাদের মেয়ে হালিফা আক্তার (৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বান্দরবান সদর থানার ওসি গোলাম সারোয়ার জানান, প্রবল বৃষ্টিতে বেলা ১২টার দিকে কালাঘাটায় মিলনের ঘরের এক পাশে পাহাড় ধসে পড়ে। এ সময় মিলনের স্ত্রী প্রতিমা রানী মাটি চাপা পড়েন ।

খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান তিনি।

এছাড়া লামা উপজেলার কালাইয়া ছড়ি এলাকায় বেলা ২টার দিকে পাহাড় ধসে একই পরিবারে তিনজন নিহত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরেজান্নাত বলেন, ভারি বর্ষণে মাটি নরম হয়ে পাহাড় ধসে ঘরের উপর পড়লে হানিফ, তার স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়।

জেলা প্রশাসক মো. আসলাম হোসেন কালাঘাটা এলাকা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন।

এছাড়া সোমবার রাত থেকে টানা বর্ষনে পাহাড় ধসে রুমা উপজেলা এবং স্বর্ণমন্দির এলাকায় বেইলি ব্রিজ ডুবে রাঙ্গামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD