শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

বানোয়াট গল্প লেখক জার্মান সাংবাদিক ক্লাসের পদত্যাগ: বিব্রত স্পিগেল কর্তৃপক্ষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

ফাতেমা রহমান রুমা, জার্মানি: জার্মানির ডেয়ার স্পিগেলের পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ক্লাস রেলোটিউস মিথ্যা গল্প লেখার অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন৷ জার্মানির স্বনামধন্য পত্রিকাটি বলেছে, ৭০ বছরের ইতিহাসে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েনি তারা৷

বুধবার সাপ্তাহিক পত্রিকা ডেয়ার স্পিগেল খবর প্রকাশ করে যে, তাদের একজন তারকা সাংবাদিক বছরের পর বছর ধরে ‘বিরাট সব গল্প’ সাজিয়ে তা প্রতিবেদন আকারে প্রকাশ করতেন৷ খবর ডয়চে ভেলের।

এর প্রায় তিন সপ্তাহ আগে ৩৩ বছর বয়সি ক্লাস রিলোটিউস মর্যাদাপূর্ণ জার্মান রিপোর্টার্স অ্যাওয়ার্ড ২০১৮ জেতেন৷ এক সিরিয়ান বালকের গল্প লিখে তিনি সেরা প্রতিবেদনের পুরস্কার পান৷

ঠিক একই সময় গল্প সাজানোর অভিযোগ আসার পর অভ্যন্তরীণভাবে তদন্ত করে স্পিগেল৷ তখন ঐ সাংবাদিক প্রতারণার অভিযোগ স্বীকার করেন এবং গত সপ্তাহে পদত্যাগ করেন৷

গেল কয়েক বছরে স্পিগেলের ঐ সাংবাদিক ৬০টির মতো প্রতিবেদন লেখেন৷ তিনি স্বীকার করেছেন যে, একবার দু’বার নয়, তিনি বেশ কয়েকবার নিজে নিজে গল্প বানিয়েছেন অথবা তথ্য বিকৃতির পথ বেছে নিয়েছেন৷

ডেয়ার স্পিগেল জানিয়েছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের একটি প্রতিবেদন নিয়ে মূলত সন্দেহের শুরু৷ এ প্রতিবেদনটি হুয়ান মোরেনো নামের আরেক সাংবাদিকের সঙ্গে যৌথভাবে করেন ক্লাস৷ পরে ঐ সাংবাদিক ক্লাসের বিরুদ্ধে অসততার অভিযোগ আনেন৷

ক্লাস অবশ্য নিজের পাপের কথা স্বীকার করে তার ব্যাখ্যা দিয়েছেন৷ বলেছেন, ‘‘আসলে বড় কিছুর জন্য নয়, বরং ব্যর্থতার ভয় থেকে করেছি৷” এই ভয় থেকে তিনি নিজে থেকে মন্তব্য বানিয়ে ছাপিয়ে দিয়েছেন৷ কাজের স্বীকৃতি পাবার সঙ্গে সঙ্গে আরো ‘ভালো’ কিছু করার চাপ তৈরি হয় বলে জানান তিনি৷

স্পিগেল বলেছে, মিথ্যা মন্তব্য, বানানো স্থান, কাল, পাত্র ও ঘটনা দিয়ে ক্লাস যে প্রতিবেদনগুলো ছাপিয়ে গেছেন দিনের পর দিন, তা আগে ধরতে পারেনি তারা৷ এটাকে নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা স্বীকার করে নিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে তড়িৎ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি৷ গত ৭০ বছরে কখনো এতটা ‘ছোট’ হতে হয়নি বলে বিবৃতি দিয়েছে তারা৷

শুধু ডেয়ার স্পিগেলই নয়, ফ্রিল্যান্সার হিসেবে দেশি-বিদেশি অনেক নামি-দামি পত্রিকায় লিখেছেন ক্লাস৷ যুক্তরাষ্ট্রের অনেক ঘটনার ওপরও প্রতিবেদন লেখেন তিনি৷ ২০১৪ সালে সিএনএন জার্নালিস্ট অফ দ্য ইয়ার পুরস্কার পান তিনি৷

ডেয়ার স্পিগেল হামবুর্গভিত্তিক একটি সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন৷ এর সার্কুলেশন প্রায় ৮ লাখ ৪০ হাজার কপি৷ জার্মানির অন্যতম শীর্ষ পত্রিকা এটি৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD