শিরোনাম :
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন চবিতে স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টার উদ্বোধন; দেশের সুনীল অর্থনীতিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ধনী তোষণের বাজেট নয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ বৃদ্ধিসহ জনকল্যাণমুখী বাজেট চাই বাজেটে সামাজিক সুরক্ষায় জোর, ৪১ লাখ নারীর জন্য ফ্যামিলি কার্ড মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী বজরাকিতিয়াভা চীন-উত্তর কোরিয়া সম্পর্কের নতুন রূপরেখা বুদ্ধিমান যুগে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ছংছিংয়ে পঞ্চম সিএমজি মিডিয়া ফোরাম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জয় প্রাগপুর সীমান্তে ১২ জনকে পুশ ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিশ্বকাপে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা, ভাঙলেন ৯৬ বছরের রেকর্ড

বাজেটে সামাজিক সুরক্ষায় জোর, ৪১ লাখ নারীর জন্য ফ্যামিলি কার্ড

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬

আগামী অর্থবছরের জাতীয় বাজেটে নারীকল্যাণ ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে অন্তর্ভুক্ত করতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি বলেন, দেশের নিম্নআয়ের পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারের নারীপ্রধান সদস্যকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অর্থমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে এটি দেশের সব জেলায় বিস্তৃত করা হবে এবং ২০৩০ সালের মধ্যে জাতীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

সামাজিক সুরক্ষার অন্যান্য উদ্যোগের মধ্যে প্রবীণদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিকরা বিনামূল্যে ট্রেন ভ্রমণের সুযোগ পাবেন, পাশাপাশি মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

এ ছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচিতে প্রায় ১৯ লাখ উপকারভোগীকে মাসিক ৮৫০ টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অবশিষ্ট ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ, অনুদান এবং অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করবে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD