আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিদ্যুৎপিষ্টে হয়ে দুই নির্মাণ শ্রমিকের মুত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কচুয়া উপজেলার বিলকুল গ্রামের আকুবর আলী নকিবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতরা হলেন, বিলকুল গ্রামের জয়নাল শেখের ছেলে রাজমিস্ত্রি হারেজ শেখ (৩২) এবং কাকাড়বিল গ্রামের সুমিজ উদ্দিন মোল্লার ছেলে তানজিল মোল্লা (৩৫)। আহতরা হলেন বিলকুল গ্রামের ছত্তার মোল্লার ছেলেমালেক মোল্লা (৪০) একই গ্রামের হাশেম শেখের ছেলে হালিম শেখ(৩৫)।
কচুয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির বলেন, আকুবর আলী নকিবের নির্মাণাধীন ভবনের একটি রুমে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল তারা। বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে তার ভবন বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় দুই
রাজমিস্ত্রি এবং আহত হয় অন্য দুইজন। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে কিভাবে ভবনটিতে শর্ট সার্কিটের ঘটনা ঘটল বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।