শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

বাগেরহাটে পূজামন্ডপ পরিদর্শনে স্থানীয় সাংসদ ও র‌্যাব ডিজি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা মঙ্গলবার (১৬ অক্টোবর) বাগেরহাটের খানপুর ও রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ এবং র‌্যাবের মহা-পরিচালক বেনজির আহমেদ বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ির পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসাবে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ননী গোপাল সাহা, দেবরঞ্জন দাশ, রবিউল ইসলাম ফারাজী, প্রদীপ ঠাকুর, শক্তি নারায়ণ দাশ, শহিদুল ইসলাম, ডা. উৎপল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে র‌্যাবের মহা-পরিচালক বেনজির আহমেদ বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পূজামন্ডপ। এখানে দেশ ও দেশের বাইরে থেকে দর্শনার্থীদের আগমন ঘটছে। শিল্পপতি লিটন শিকদারের ঐকান্তিক প্রচেষ্টায় পূজার পরিব্যাপ্তি ঘটলেও এর সুনাম অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের সকলেরই।

তিনি আরও বলেন, ‌আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই। সকলে শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালন করতে পারবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও মৎস্য-প্রাণি সম্পদ সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন, শিল্পপতি লিটন শিকদার প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD