শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বাংলাদেশ ৪৫ বছর পর এশিয়ান কাপে, মেয়েদের ইতিহাস

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
মিয়ানমারের জালে গোল দিয়ে বাংলাদেশের উদযাপন। ছবি: বাফুফে

এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েই এশিয়ান কাপে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ।

দিনের (২ জুলাই বুধবার) অপর ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে সমতা করায় এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

এতেই ঋতুপর্ণা-আফেইদারা গড়েছেন ইতিহাস। ৪৫ বছর পর বাংলাদেশ এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে ১৯৮০ সালে ছেলেদের ফুটবল দল এশিয়ান কাপে খেলেছিল।

বাংলাদেশ বাছাইপর্বে আগেই বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল। এরপর হারায় মিয়ানমারকে। মেয়েরা তাই তাকিয়ে ছিল তুর্কমেনিস্তানের দিকে।

বাহরাইনকে তুর্কমেনিস্তান হারাতে পারলে এবং তারা বাংলাদেশকেও হারালে তখন সমীকরণে তাকিয়ে থাকত হতো। মুখোমুখি লড়াইয়ে হেরে যাওয়ায় বাদও পড়তে পারতো বাংলাদেশ।

এশিয়ান কাপের মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ার ওই নিয়মেই এক ম্যাচ হাতে রেখে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

মিয়ানমার ও বাহরাইনকে যেহেতু হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। পরবর্তী ম্যাচে বাহরাইনের বিপক্ষে মিয়ানমার জিতলে এবং বাংলাদেশ তুর্কমেনিস্তানের কাছে হারলে দুই দলের সমান ৬ পয়েন্ট হবে। তবু মুখোমুখি লড়াইয়ে মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ খেলবে এশিয়ান কাপে।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের এশিয়া কাপের আসর। টুর্নামেন্টে অংশ নেবে ১২ দল। এর মধ্যে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি টুর্নামেন্ট খেলবে। ২০২২ সালের এশিয়া কাপের চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান সরাসরি আগামী এশিয়া কাপে খেলবে। আট গ্রুপের সেরা হিসেবে বাকি আট দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD