মোঃ রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পর্তুগাল এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লিসবনের রেই “দি ইন্ডিয়া রেস্টুরেন্টে” উক্ত ইফতারের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি তাহের আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও লিসবন সান্তা মারিয়া মাইয়র এর কাউন্সিলর জনাব রানা তাসলিম উদ্দিন।

বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পর্তুগাল এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
এর পূর্বে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মানজিল মোরশেদ দিগন্ত এবং রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন রানা তাসলিম উদ্দিন, সংগঠনের সহ সভাপতি মোঃ মহিউদ্দীন সুমন, মাতৃম মনিজ জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি মোর্শেদ কমল, শাহিন সাঈদ, সহ সভাপতি মোঃ রাসেল আহম্মেদ, লস্কর নোমান, মোঃ মহিউদ্দীন সুমন, মোঃ জিল্লুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম হাসিব, আবু নাঈম মু শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাজীব আল মামুন মোহন, সহকারী সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন গালীব।
কোষাধ্যক্ষ আবদুল্লা আল মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন জালাল, আন্তর্জাতিক সম্পাদক আবদুর রাহিম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: জাকির হামিদ, সমাজ সেবা সম্পাদক আমিরুল ইসলাম(মেম্বর), মঈন উদ্দীন আহমেদ, শাকিল আহমেদ, রুবেল আহমেদ, মোঃ আব্দুল্লাহ ও মুমিন ইসলাম, এনামুল হক প্রমূখ।

বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পর্তুগাল এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
আরো উপস্থিত ছিলেন লিসবনের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব স্থানীয় মানুষজন, ব্যবসায়ী, প্রবীণ ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
ইফতারের পূর্বে পর্তুগালে অবস্থান রত সকল বাংলাদেশী মুসলিম সহ বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।