মো. রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: প্রবাসের কর্মব্যাস্ততার মাঝে গ্রীষ্মের ছুটির শেষে বাড়তি আনন্দ পেতে সবারই মনে ইচ্ছে জাগে নিজের পরিবার ও আত্মীয় স্বজনকে নিয়ে সমূদ্র- পাহাড়, খোলা আকাশ ও বাতাস উপভোগ করতে। তাইতো প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগাল’র উদ্দ্যোগে এমনি এক আয়োজন ছিল। উৎসব মূখর নিরেট এক আনন্দের মহাসমুদ্র যাত্রা।
২৩ই সেপ্টম্বর রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের পাশ দিয়ে বয়ে চলা টাগুস নদী হয়ে আটলান্টিক মহাসাগরের উপর এই নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
তাহের আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে ও মিজানুর রহমান এবং শাহিনের পরিচালনায় অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সম্রাট, মোহাম্মদ ইকবাল আলী ভূঁইয়া, রাসেল, মোহন, আশরাফ, আসমত, জিল্লুর রহমান, মহিউদ্দিন সুমন, কবি কামাল ও জাকির হামিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিক্ত আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী সুয়েব মিয়া, মাওলানা আবু সাইদ ও ইমদাদ উল্লাহ।
সকাল ১০টায় লিসবন থেকে দুই শতাধিক পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ১টি জাহাজ নির্ধারিত স্থান থেকে টাগুস নদী ধরে আটলান্টিক মহাসাগরের দিকে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১২টায় আটলান্টিক মহাসাগরের মোহনায় কাসকাইশ নামক স্থানে মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় বনভোজনে আগত পরিবারগুলো ও তাদের ছেলেমেয়েদের নিয়ে আনন্দ আড্ডা। এসময় গানে কৌতুকে ও বিভিন্ন বিনোদন মূলত পরিবেশনায় আনন্দে মেতে উঠেন ভ্রমনে অংশগ্রহনকারী অতিথিগন।
ভ্রমণ শেষে অংশগ্রহণকারী সকলে আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এবং সামনের সময়ে এমন ব্যতিক্রম উদ্যোগ আরো বেশি বেশি নেওয়ার উৎসাহ প্রদান করেছেন।