ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৬টার দিকে সেখানে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে পাইলটসহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি। মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে।
এতে রানওয়ে থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে। এতে পাইলটসহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। এদের মধ্যে গুরতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মিয়ানমারে দুর্ঘটনার কবলে পড়া ড্যাশ-৮ উড়োজাহাজটি ৭৪ জন যাত্রীর ধারণ ক্ষমতা সম্পন্ন।