শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

বাংলাদেশ ছাড়া ৮ দেশ থেকে শ্রমিক নিচ্ছে জাপান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: বিদেশি শ্রমিকদের জন্যে জাপানের দরজা খুললেও বাংলাদেশের জন্য হতাশা। ইতোমধ্যে জাপান বিদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে যে আটটি দেশের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সেই তালিকায় নেই বাংলাদেশের নাম।

সম্প্রতি নিক্কি এশিয়ান রিভিউ জানায়, বিদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে জাপান এশিয়ার আটটি দেশের সঙ্গে চুক্তি করার কথা ভাবছে। সেই দেশগুলোর তালিকায় রয়েছে ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চীন, থাইল্যান্ড এবং মিয়ানমারের নাম। শ্রমিক নেওয়া দেশের তালিকায় নেপালের নাম রয়েছে বলেও জানিয়েছে অন্য একাধিক সংবাদমাধ্যম।

চুক্তি হলে এই দেশগুলোর নাগরিকদের নতুন ধরনের ভিসা দেওয়া হবে। এসব দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে জাপান সরকার কথা বলতে শুরু করেছে। এই বিশেষ ভিসা ব্যবস্থা আগামী এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

গতকাল প্রকাশিত (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে জাপান টুডে জানায়, শিনজো আবের সরকার বিদেশি শ্রমিকদের জাপানে প্রবেশ সহজ করার জন্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জাপানে আসার পর শ্রমিকদের জীবনযাত্রার মান যাতে ভালো থাকে এবং দেশটির সংস্কৃতির সঙ্গে তারা যেনো খাপ খাইয়ে নিতে পারে যে জন্যে সরকার ২২.৪ বিলিয়ন ইয়েন খচর করার প্রস্তুতি নিচ্ছে।

প্রধানমন্ত্রী আবে মনে করেন, এমন ব্যবস্থা নিয়ে হবে যাতে বিদেশি শ্রমিকরা জাপানে কাজ করতে আগ্রহ বোধ করেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, মূলত এশিয়ার নয়টি দেশ থেকে শ্রমিক নেওয়ার কথা ভাবা হচ্ছে। দেশগুলো হলো: কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, ফিলিপাইন এবং ভিয়েতনাম।

প্রতিবেদনে বলা হয়, এসব দেশের শ্রমিকদের অবকাঠামো নির্মাণ, রেস্তোরাঁ, কৃষি এবং নার্সিংয়ের কাজে নিয়োগ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD