শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুন, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: টনটনে আজ সোমবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি হওয়া নিয়ে যারা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন, তাদের সুখবর দিয়েছে ইংল্যান্ডের আবহাওয়া বিভাগ। টনটনে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। হালকা পাতলা মেঘ থাকলেও বাতাসের তোড়ে তা উড়ে যেতে পারে অন্য ভুবনে। ঝলমলে রোদে খেলা হবে বলেই জানা গেছে।

এ মুহূর্তে বিশ্বে সবচেয়ে ব্যস্ত আবহাওয়া বিভাগের একটি হয়তো ব্রিটেনের আবহাওয়া বিভাগ। প্রতিনিয়তই বৃষ্টির পূর্বাভাস দিয়ে যেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

কারণ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্রিকেটানুরাগীরা বিশ্বকাপের যে কোনো ম্যাচের আগে বৃষ্টির পূর্বাভাস জানতে চায়। এর কারণও আছে, এরই মধ্যে চারটি ম্যাচ খেয়ে নিয়েছে বৃষ্টি। আরও কত ম্যাচ বৃষ্টির পেটে যাবে, কে জানে। রোববার পর্যন্ত যে ম্যাচগুলো বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এর একটি আবার বাংলাদেশের।

ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে টাইগারদের ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। টনটনে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে তাই খেলোয়াড়, সমর্থকরাও চিন্তিত ছিলেন বৃষ্টি নিয়ে। আরও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা অনেকের মনে উঁকি দিচ্ছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD