শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়ে মার্কিন কংগ্রেসে ৬ কংগ্রেসম্যানের বিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

ই্উএসএ করেসপন্ডেন্ট: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মার্কিন কংগ্রেস। শুক্রবার (৭ ডিসেম্বর) উপস্থাপিত এক রেজ্যুলেশনে কংগ্রেসের ছয়জন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্য এই আহ্বান জানান।

ফরেইন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিকের চেয়ারম্যান কংগ্রেসম্যান টেড ইয়োহো, কংগ্রেসম্যান ইলিয়ট এন্গেল, কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান, কংগ্রেসম্যান স্টীভ শ্যাবট ও কংগ্রেসম্যান জেরি কনলি ও নিজের পক্ষে বিলটি উপস্থাপন করেন কংগ্রেসম্যান বিল কিটিং।

উল্লেখ্য, ছয়জন কংগ্রেসম্যানের প্রত্যেকেই মার্কিন কংগ্রেসের ফরেইন অ্যাফেয়ার্স কমিটির প্রভাবশালী সদস্য।

১১৫তম কংগ্রেসের দ্বিতীয় সেশনে উপস্থাপিত রেজ্যুলেশনটি বিবেচনার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতে বিলটি পাঠানো হয়েছে।

এতে ভোটারদের ইচ্ছের প্রতি সম্মান জানাতে এবং সকল বাংলাদেশী যেন মুক্তভাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ও নির্বাচন যেন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয় তা নিশ্চিত করতে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিচারিক কর্তৃপক্ষকে তাড়া দেওয়া হয়েছে।

রেজ্যুলেশনে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক সহিংসতা এবং বাক ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি চ্যালেঞ্জসহ বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বলে মতামত ব্যক্ত করা হয়।

অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনকে প্রতিটি গণতন্ত্রের ভিত্তি বলে অভিহিত করে কংগ্রেসের রেজ্যলুশনে বলা হয়, মৌলিক স্বাধীনতায় শ্রদ্ধাশীল বৈধ নির্বাচন চিহ্নিত হয় স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরাপত্তা ও ভোটারদের জন্য অভিগম্যতা দ্বারা। কিন্তু গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আঘাত বাংলাদেশী জনগণের ত্যাগ এবং মানবাধিকার ও আইনের শাসনের প্রতি দেশটির অঙ্গীকারকে খাটো করছে।

বিএনপির ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জনের কারণ হিসেবে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে তাদের উদ্বেগেকেই দায়ী করেছেন কংগ্রেস সদস্যরা।

রেজ্যুলেশনে বাক ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান জানাতে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধে সাড়া দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে বিশ্বাসযোগ্য নির্বাচন নিয়ে রেজ্যুলেশনে নানাবিধ উদ্বেগের কথা বলা হলেও মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য এতে বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করা হয়।

“বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মার্কিন কংগ্রেসে ৬ কংগ্রেসম্যানের উত্থাপিত বিলের লিংকঃ

H.Res.1169 – Reaffirming the commitment of the United States to promote free, fair, transparent and credible elections in Bangladesh.

https://www.congress.gov/bill/115th-congress/house-resolution/1169/text?q=%7B%22search%22%3A%22bangladesh%22%7D&r=3

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD