শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

বাংলাদেশে প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৭শ’ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: বাংলাদেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংক ৭শ’ মিলিয়ন ডলার দিবে। ওয়াশিংটনে গত ১৪ জুন বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এই অর্থ বাংলাদেশ সরকারের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সহায়ক হবে।
বিশ্বব্যাংকের তথ্য মতে এই কর্মসূচী বিদ্যালয়ের বাইরের প্রায় দশ লাখ শিশুকে জাতীয় শিক্ষা কারিকুলাম অনুসরনকারি শিক্ষা কেন্দ্রে নিয়ে আসবে এবং আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। কর্মসূচীর আওতায় আর্ন্তজাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রায় ৯৫ হাজার শ্রেণীকক্ষ, শিক্ষক কক্ষ, এবং মাল্টিপারপস রুম নির্মাণ করা হবে।
পাশাপাশি বিদ্যালয়ে নারী শিক্ষার্থী এবং নারী শিক্ষিকাদের জন্য ৮০ হাজার পানি ও স্যানিটেশন ব্লক এবং ১৫ হাজার নিরাপদ পানির উৎস নির্মাণ করা হবে। প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষন দেয়া হবে।
বিশ্বব্যাংক বলেছে, এই কর্মসূচী প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। তৃতীয় গ্রেডের শিক্ষার্থীদের বাংলা ও অংক শিক্ষায় সহায়ক হবে। এ জন্য এই কর্মসূচী একটি ডিজিটাল শিক্ষা সামগ্রীসহ শক্তিশালী কারিকুলাম এবং পরীক্ষা ব্যবস্থা ও টেক্সট বুক এবং সহায়ক শিক্ষা উপকরন উন্নয়ন করবে। কর্মসূচী সকল সরকারি বিদ্যালয়ে এক বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তারে সহায়তা করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD