শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ‘অবিশ্বাস্য’ হারের পর যে ব্যাখা দিলেন প্রধান কোচ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। এবার বিদেশের মাটিতে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবার হারল বাংলাদেশ। নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য হারের পর বেশ কয়েকটি বিষয় নিয়ে চলছে তুমুল সমালোচনা। রান আউট মিস, ক্যাচ মিস সেই সঙ্গে বাজে ফিল্ডিং, সবমিলিয়ে হারের জন্য যথেষ্ট ছিল এই কারণগুলো।

এমন বিষয়গুলোই ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেখুন, খেলাটা দুই দলের। তারা খুবই ভালো ব্যাটিং করেছে, আমরাও ভালো ব্যাটিং করেছি। ড্রপড ক্যাচ… আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। যেটা তাদের ম্যাচে রেখেছিল। তারা খুবই ভালো ব্যাটিং করেছে।’

দলের ব্যাটিং অর্ডার নিয়ে সিমন্স ব্যাখা দিলেন, ‘আমি এটা নিয়ে আগামীকাল (আজ) চিন্তা করব। আমরা মাত্রই ম্যাচ হেরেছি। এখনই ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে ভাবতে পারছি না।’

২০৫ রান নিয়ে এমন পরাজয় দুশ্চিন্তার কারণ থাকাটা স্বাভাবিক। সিমন্স অবশ্য আশাবাদী , ‘এখানে কিছু ম্যাচ খেলা এবং আমরা পাকিস্তানে যেটা করতে চাই, তা নিশ্চিত করার চেষ্টা করছি। এরকম প্রস্তুতিই আমরা নিচ্ছি।’

এদিকে, ম্যাচ শেষে টাইগার অধিনায়ক লিটন দাস বলছিলেন, ‘যে কোনো পরাজয়ই বেদনাদায়ক। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’

পরে ব্যাখা করে লিটন আরো বললেন, ‘বুঝতে হবে যে, এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD