শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

বাংলাদেশী মেয়ে ফুটবলাদের জয়রথ চলছেই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ স্পোটর্স ডেস্ক: প্রশংসা করতে হয় বাংলাদেশের সোনালী মেয়েদের। সাবাস! বাংলাদেশের ফুটবল দলের অপ্রতিরোদ্ধ মেয়ে খেলোয়াড়রা। টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে ফুটবলে তাদের জয়রথ চলছেই। সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিতে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে তারা। ফলে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের মেয়েরা আরও একটি টুর্নামেন্ট জেতার দ্বারপ্রান্তে।

শুক্রবার সন্ধ্যায় ভুটানের থিম্পুতে বাংলাদেশের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি ভুটানের মেয়েরা। রোববার শিরোপা জেতার মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। গ্রুপ পর্বে যাদের ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

খেলার শুরুতেই গোল পায় বাংলাদেশ। ৬৬ সেকেন্ডেই সানজিদা গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিশরাত জাহানের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ।

বিরতির পরই খেলা চলেছে একই তালে। ৬০ মিনিটে ডি-বক্সে একজনকে কাটিয়ে বল জালে জড়ান কৃষ্ণা। তিন গোলে এগিয়ে থাকায় তখনই জেতার কাজটা প্রায় হয়ে গিয়েছিল। ৮৬ মিনিটে শেষ পেরেকটা ঠুকেন ডিফেন্ডার শামসুন্নাহার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD