জার্মান-বাংলা ডেস্ক: বাংলাদেশী এক কিশোরী মেয়ে ফাতেমা জিনাত মিম। বয়স ১৮। গত ৫ বছর ধরে তার দুই চোখ, ডান কান, ডান নাক, মুখ ও নাভি থেকে হঠাৎ করেই রক্ত গড়িয়ে পড়ছে । খুবই অবাক হওয়ার মতো বিষয় হলো যে, মেয়েটির নাভি থেকে যখন হঠাৎ রক্ত বের
হয়ে আসে তখন হালকা ব্যথা হয়। তবে শরীরের অন্যান্য স্থান থেকে রক্ত বের হওয়ার সময় কোনো ব্যথা হয় না।
বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সিটিস্ক্যানসহ অনেক ধরনের পরীক্ষায় তার কোন সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না। এমনকি ডাক্তাররা বলছেন, মেয়েটির কানের পর্দায়ও ছিদ্র নেই। মেয়েটির কি রোগ হয়েছে, তা জানার জন্য ঢাকা মেডিক্যাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ইসলামিয়া চক্ষু হাসপাতালসহ বাংলাদেশের অনেক উন্নত চিকিৎসালয়ের বিশেষজ্ঞ ডাক্তাদের দেখানো হয়েছে। কেউই তার ব্যাখ্যা বা কারণ খুঁজে পাচ্ছেন না। তাহলে ফাতেমা জিনাত মিম-এর শরীর থেকে হঠাৎ রক্তক্ষরণ হওয়ার কারণ কি? মনে হচ্ছে একটি বিরল প্রকৃতির রোগ। যার চিকিৎসা বাংলাদেশে সম্ভব হয়নি বলে বিদেশেও কী সম্ভব নয়? যদি কোন সুচিকিৎসার তথ্য পাওয়া যায়, তা
হলে ফাতেমা জিনাত মিম-এর পিতা মামুন হাসান ০১৭১০২৫৪০৮৩ এই নাম্বারে যোগাযোগ করুন।