শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বাংলাদেশি কমিউনিটির সমস্যা সমাধানের লক্ষ্যে বিসিএফ ও ফ্রান্স এমপি’র বৈঠক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

মোহাম্মদ নুরুল আলম, প্যারিস থেকে।।
বি সি এফ (বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স) এর ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ফ্রান্সের জাতীয় সংসদের সংসদ সদস্য এবং ফ্রান্স বাংলাদেশ ফ্রেন্ডশীপ গ্রূপের প্রেসিডেন্ট ম্যাডাম Danièle Obono এর সাথে সাক্ষাৎ করে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানাবিদ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
গত ২০ নভেম্বর, রোজ বুধবার, সন্ধ্যা ৬ ঘটিকার সময় ফ্রান্সের জাতীয় সংসদ সদস্য ম্যাডাম Danièle Obono এর আমন্ত্রণে বি সি এফ এর পঁচিশ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের নানাবিদ সমস্যা- সমাধানে করণীয় কি হতে পারে সেসব বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়, ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা যে ভিনদেশী দুষ্কৃতী কারীদের দ্বারা হামলা, চুরি-ছিনতায়, ডাকাতির শিকার হচ্ছেন তা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা হয়।

এ ছাড়া ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের দেশ থেকে পরিবার আনার ক্ষেত্রে নানা জটিলতা-দীর্ঘসূত্রিতার বিষয়টি ও উনাকে অবহিত করা হয়েছে।বি সি এফ এর পক্ষ থেকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শিল্প সংস্কৃতির রাজধানী প্যারিসে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের নিমিত্তে লিখিত আবেদন করা হয়।
মাননীয় এমপি মহাদয় আন্তরিকতার সাথে দীর্ঘক্ষণ সময় দেন এবং বিষয় গুলি খুব গুরত্বতের সাথে নেন এবং আশু সমাধানে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

উক্ত আলোচনা সভায় বি সি এফ এর পরিচালক এম ডি নূর শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন এবং আমন্ত্রনের জন্য ম্যাডাম Danièle Obono কে ধন্যবাদ জানান। বি সি এফ এর কার্যক্রম গুলি একে একে তাঁর কাছে তুলে ধরেন বি সি এফ ডেলিগেশন চীফ নয়ন এন কে। এসময় বাংলাদেশিদের সমস্যা সংক্রান্ত বিষয় গুলি নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে আকাশ মোহাম্মদ হেলাল, তুহিনা আক্তার রিমা, দৈনিক মানব জমিনের ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক আব্দুল মোমিত রোমেল, মোজাম্মেল হোসেন, তারেক আজিজ আব্দুল কাদের, মোহনা খান, আব্দুস সাত্তার এবং জেমি মাসুদ।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, ইউরো বাংলা ২৪ নিউজ এর সম্পাদক মোহাম্মদ নুরুল আলম (মাসুম) প্রমুখ।
ফ্রান্সের মূলধারার সাথে কার্যকর সেতু বন্ধনের মাধ্যমে ফ্রান্সে বাংলাদেশিদের সমস্যা গুলি সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবে বি সি এফ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD