শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বলোনিয়াতে রাস্তায় উন্মুক্ত ইফতার:১০ হাজার মানুষের উপস্থিতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালি প্রতিনিধি:ইতালির রাস্তায় উন্মুক্ত ইফতারশান্তির ধর্ম ইসলামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জানাতে ইসলামিক কমিউনিটি অব বলোনিয়া (চিইব) আয়োজন করেছে, ইফতার স্ট্রেট অর্থাৎ উন্মুক্ত রাস্তায় ইফতার।এবার বলোনিয়া মুসলিম সেন্টার এবং বাংলাদেশীদের তত্বাবধানে অন্যান্য মসজিদসহ সর্বমোট ১২ টি মসজিদ এবং কমুনে দি বলোনিয়ার সহাযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এই ইফতার স্ট্রেট। যেখানে বলোনিয়ার মেয়র সহ ইতালিয়ান বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ সহ প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় মুসমানের পাশাপশি অন্যান্য ধর্মের মানুষের অংশগ্রহনে হয়ে ওঠে আনন্দের নগরী।মুসলমানদের উপর নির্যাতন বন্ধ এবং অসামাজিকতা, প্রতিবন্ধকতা ও অশান্তির স্থানে শান্তি প্রতিষ্ঠা করতে মূলত এই আয়োজন। এসময় বলোনিয়ার মেয়র ভির্জিনিও মেরোলা সহ ভিন্ন ধর্মীরা মসজিদ পরিদর্শন করেন এবং তাদের ইসলাম সর্ম্পকে জানানো হয়। আর এভাবে আয়োজনের মধ্যদিয়ে সকলের কাছে ইসলামের বার্তা পৌচ্ছে দেয়ার মধ্যদিয়ে অমুসলিমরা জানতে পারছে শান্তির ধর্ম ইসলামকে ।

মেয়র আয়োজনের প্রসংশা করে বলেন, বলোনিয়া সকল ধর্ম, বর্ণ ও সংস্কৃতির পরিবার। আমরা চাই এই বন্ধন অটুট রেখে আরও সুদৃঢ় করতে। বলোনিয়ার সকল ক্ষেত্রেই সকলের অবদান রয়েছে।আয়োজক সংগঠন ইসলামিক কমিউনিটি অব বলোনিয়া‘র প্রেসিডেন্ট ইয়াছিন লাফ্রাম বলেন, আয়োজনে মাধ্যমে সকলের মধ্যে সৌহাদ্য ও সুসর্ম্পক তৈরি হচ্ছে, যা সুন্দর একটি সমাজিক বন্ধনের সহায়ক ভূমিকা রাখবে।চিইব এর সেক্রেটারী নাজমুল আরমান তান্না জানান ইফতার স্ট্রেট সকলের কাছে শান্তির বার্তা পৌচ্ছে দিতে সক্ষম হচ্ছেবলোনিয়ার মুসলমানরা প্রত্যাশা করেন, ইফতার স্ট্রেট বা উন্মুক্ত রাস্তায় ইফতার আয়োজনের পাশাপাশি কমুনিতা ইসলামিকো দি বলোনিয়া একটি প্লাটফর্ম তৈরি করবে, যেখানে স্থানীয়দের সম্বনয়ে সকল মুসলমানের সমস্যার সমাধান এবং আলোকিত সমাজ ব্যবস্থা তৈরি হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD