শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

বরিশাল বিভাগ সমিতির কমিটি বিলুপ্ত; কামরুল আহসান মিন্টু আহ্বায়ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

ধান, নদী, খাল এই তিনে বরিশাল। ইতালীস্থ বরিশাল বিভাগ সমিতিকে সংগঠনিক রূপে সমাজের সাধারণ প্রবাসীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে, আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

রোমের ভিয়া পালমিরো তলিয়াত্তি ৯৮১ (কমুনের হল) এ গত ১৫ এপ্রিল রোজ রোববার সন্ধ্যায় বরিশাল বিভাগ সমিতির আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল আহসান মিন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজন সিকদারের পরিচালনায় আলোচনা সভায় সমিতির প্রধান উপদেষ্টা মোঃ লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আতিয়ার রসুল কিটন, সহ-সভাপতি মজিবর সিকদার, ফিরোজ খান, আল আমিন ভূইয়া, যুগ্ম সম্পাদক শাহিন হাওলাদার, ওয়াহিদুজ্জামান সবুজ, মহিলা সম্পাদিকা সান্তা সিকদার, সদস্য জামাল হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় প্রধান অতিথি বরিশাল সমিতি ইতালীর পূর্বের কমিটি বিলুপ্ত করে একটি আহ্বায় কমিটি গঠন করেন এবং আগামী ৯০ দিনের মধ্যে কার্যকরী কমিটি গঠনের নির্দেশ দেন।

এসময় কামরুল আহসান মিন্টুকে বরিশাল বিভাগ সমিতি, ইতালীর আহ্বায়ক করে যুগ্ম-আহ্বায়ক হিসাবে মজিবর সিকদার, ফিরোজ খান, আল আমিন ভূইয়া, শাহিন হাওলাদার (পিরোজপুর), ওয়াহিদুজ্জামান সবুজ (বরগুনা), শওকত হোসেন (ভোলা), জামাল হোসেন, সুজন সিদকার (পটুয়াখালী), মনির হোসেন (ঝালকাঠি), মিঞ্জু সরদার,আহাম্মেদ সাগর,আব্দুস সালাম,নাসির খান,কামাল হোসেন ও রুপালী গোমেজ, এবং সদস্য হিসাবে আতিয়ার রসুল কিটন, বাবুল হোসেন, সাইফুল আলম, জাহাঙ্গীর আলম, ফরিদ উদ্দিন, খলিল পালোয়ান, ওমর পালোয়ান, কনক পালোয়ান, মেহেদী মোল্লা, সোহেল পাটোয়ারী, আল আমিন সিকদার, সাইফুল মোল্লা, জামাল হাওলাদার নিয়ে বরিশাল বিভাগ সমিতি, ইতালীর আহ্বায়ক কমিটি গঠিত করা হয়।

এসময় প্রধান উপদেষ্ঠা বলেন, ইতালীস্থ বরিশাল সমিতি যা রোমের বাঙ্গালি কমিউনিটিতে বিশেষ অবদান রেখে আসছে। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী সমিতির মেয়াদ কাল ৩ বছর হলেও বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় ৩/৪ বছর আগেই। সম্প্রতি পুরাতন কমিটিকে নতুন রূপ দিতে গিয়ে গঠনতন্ত্রের ৭ অনুচ্ছেদে মোতাবেক যা সম্পূর্ণ অবৈধ্। এদিকে কমিউটিনিতে নিজেদের অবস্থান এবং সংগঠনকে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী করা উদ্দেশ্যেই বর্তমান কমিটিকে বিলুপ্ত করে নতুন একটি কমিটির করার লক্ষ্যে আহ্বায়ক কমিটিকে গঠন করা হয়েছে।

ইসমাইল হোসেন স্বপন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD