শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

বরিশালে পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতন: বাংলা প্রেসক্লাব লেবাননের নিন্দা ও প্রতিবাদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ মার্চ, ২০১৮

জার্মানবাংলা, লেবানন: বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের ক্যামেরাপারসনকে হাতকড়া পরিয়ে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতনের নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে বাংলা প্রেসক্লাব লেবানন।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতকড়া পরিয়ে মধ্যযুগীয় কায়দায় বরিশালে বেসরকারি টেলিভশন চ্যানেল ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানকে বেধড়ক পিটিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) আট সদস্য। পরে তাঁর অণ্ডকোষ চেপে ধরে অচেতন করে ফেলেন। এখানেই শেষ রক্ষা হয়নি সুমনের। ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে পুনরায় সুমনকে নির্যাতন করেন পুলিশ সদস্যরা।

বাংলা প্রেসক্লাব লেবানন এর পক্ষ থেকে ডিবিসি চ্যানেলের লেবানন প্রতিনিধি জসিম উদ্দিন সরকার, ওয়াসীম আকরাম, জহির রায়হান ও জুয়েল রানা সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলেন, দোষীদের শুধু প্রত্যাহার করলে চলবেনা, অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবসর দুপুরে বরিশাল মহানগরের দক্ষিণ চকবাজারের পুরাতন বিউটি হলের সামনে একটি বাসায় মাদক আছে বলে অভিযান চালান ডিবি পুলিশের ওই আট সদস্য। এ সময় সাংবাদিক সুমন হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযানের বিষয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আট পুলিশ সদস্য মিলে সুমনের ওপর চড়াও হন। এ সময় সুমনকে বেধড়ক মারধর ও অণ্ডকোষ চেপে ধরে অচেতন করে ফেলেন। পরে সুমনকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে জ্ঞান ফিরলে পুনরায় সুমনকে নির্যাতন করেন তাঁরা। খবর পেয়ে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপপুলিশ কমিশনার গোলাম রউফকে জানালে তিনি বিষয়টি সমাধানের জন্য সবাইকে তাঁর কক্ষে নিয়ে আসেন। এ সময় সুমনের সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। সুমনের কাছে নির্যাতনের কথা শুনে উপকমিশনার গোলাম রউফ ও উত্তম কুমার পাল দুঃখ প্রকাশ করেন। তাঁরা নির্যাতনের সঙ্গে জড়িত ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও তাঁর দলকে তাৎক্ষণিক প্রত্যাহার করেন এবং ও ওই দলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD