শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

বন ও পরিবেশ রক্ষায় গবেষণা কার্যক্রম বৃদ্ধি করবে সরকার

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন ও পরিবেশ সংরক্ষণে গবেষণা ও উন্নত প্রযুক্তির উন্নত ব্যবহারের গুরুত্ব দিয়েছে সরকার।  তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। বনজসম্পদ রক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় আধুনিক গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই বন ব্যবস্থাপনার জন্য গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত করতে হবে।
আজ (মঙ্গলবার) চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি প্রাকৃতিক বনে সামাজিক বনায়নের প্রভাব বিষয়ে গবেষণা করার নির্দেশ দেন। তিনি বন্যপ্রাণীসহ জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি বাঁশ, বেত, ভেষজ উদ্ভিদসহ অকাষ্ঠল বনজ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা, ম্যানগ্রোভ বনাঞ্চলের উৎপাদন বৃদ্ধি এবং উপকূলীয় ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে গবেষণা চালিয়ে যেতে হবে।
সভায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক একেএম শওকত আলম মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বাংলাদেশ ফরেস্ট একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলামসহ বিএফআরআই-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা বাংলাদেশ রাবার বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দেশের রাবার শিল্পের টেকসই উন্নয়নে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD