শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

‘বন্দুকযুদ্ধে’ খুলনায় ২ মাদক বিক্রেতা নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ জুন, ২০১৮

জার্মানবাংলা ২৪ ডটকম, খুলনা প্রতিনিধি: খুলনার বাগমারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ।

তাদের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহানগরীর বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় ব্যাংকার্স মাঠে কথিত বন্দুকযুদ্ধটি হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দু’টি রামদা, দু’টি ছোরা জব্দ করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুভেন্দু জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে ওই দুইজনকে নিয়ে বাগমারা মেইন রোড এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় দুই পক্ষের গোলাগুলিতে পড়ে ওই দুইজন নিহত হন। এ সময় পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জার্মানবাংলা২৪/প্রতিনিধি/এসআর

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD