শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

‘বন্দুকযুদ্ধে’ কুষ্টিয়ায় দুই যুবক নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

কুষ্টিয়া প্রতিনিধি, জার্মানবাংলাটুয়েন্টিফোর ডটকম: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তথাকথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা এক স্কুলছাত্র অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চিথলিয়া পাহাড়পুর এলাকার আমতলা মাঠে ওই বন্দুকযুদ্ধ হয় বলে জানা গেছে। এসময় সন্ত্রাসীদের গুলিতে ৪ পুলিশ সদস্যও আহত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার চিথলিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে জোয়ার ইসলাম (২৫) এবং একই এলাকার জহুরুলের ছেলে নাঈম (২৩)। নিহত ওই দুই যুবক চিথলিয়া গ্রামের স্কুলছাত্র দেবদত্তকে অপহরণের কয়েকদিন পর হত্যা করে বলে দাবি করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৯ জুন সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় দেবদত্ত। এরপর গত সোমবার (২৫ জুন) দুপুরে একই গ্রামের মালিথাপাড়ার নাইমের বাড়ির শৌচাগার থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাইম ও জোয়ার আলীকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের পর ধৃত দুইজনকে নিয়ে বাকি আসামিদের ধরতে চিথলিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। চিথলিয়া ইটভাটার কাছে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত লোকজন। পাল্টা গুলি ছুঁড়ে পুলিশও। এসময় দু পক্ষের গোলাগুলিতে নাইম ও জোয়ার আহত হন। তাদেরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানকার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এদিকে সন্ত্রাসীদের গুলিতে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল চাঁদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ ৪ পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD