শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র ৯ বছর পর চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট সফল উৎক্ষেপণের পর মহাকাশ স্টেশনে পৌঁছাল থিয়ানচৌ-১০ ডব্লিউএইচএতে তাইওয়ানের অংশগ্রহণ ঠেকাতে চীনের সিদ্ধান্ত কৌশলগত অংশীদারিত্ব জোরদারে চীনে তাজিক প্রেসিডেন্ট ছবির গাঁ

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: পরিবেশ মন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আধুনিক ও অধিক লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি রাবার খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। সোমবার মতিঝিলে বনশিল্প ভবনে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন–এর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বনশিল্প খাতের উন্নয়ন, টেকসই বন ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার নানা দিক নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, বিদ্যমান জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রাবার উৎপাদন বাড়াতে হবে এবং প্রতিষ্ঠানকে লাভজনক করতে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মন্ত্রী আন্তর্জাতিক মান বজায় রেখে কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ রায়হান কাওছার বলেন, মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কর্পোরেশনের কর্মকর্তাদের তিন মাসের একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা জমা দিতে হবে। মতবিনিময় সভায় আরও বলা হয়, বনজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর জোর দেওয়া হবে।

 

উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত বিনিময় করেন। বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান ড. ফাহমিদা খানম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার এবং ড. মোঃ সাইদুর রহমান বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD