অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ‘পজিটিভ বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন গত ২৯ এপ্রিল ২০২৩ প্যারিসের কম্পানিল হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গের এক মহামিলন ছিল এই আয়োজনে।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

সাংবাদিকতার স্বাধীনতা, রেমিটেন্স যোদ্ধাদের ইতিবৃত্ত, পজিটিভ বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভুমিকা নিয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মহাদেশে থেকে ১৭টি দেশের আমন্ত্রিত অতিথিরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় প্রধান উপদেষ্টা শরীফ আল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আয়েবার সহ সভাপতি ফখরুল আকম সেলিম, বিশেষ অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, পর্তুগাল লিসবনের সাবেক কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, মির্জা গ্রুপের প্রেসিডেন্ট মির্জা মাজহারুল, কমিউনিটি নেতা সালেহ আহমদ চৌধুরী, কুমিল্লা সমিতির উপদেষ্ঠা মোহাম্মাদ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফ ইসলাম, ক্রাব-এর সাধারন সম্পাদক সাংবাদিক মামুনুর রশীদ, বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা সাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মিল্টন সরকারসহ আরো অনেকে। এসময় বক্তারা সাংবাদিকদের ভূয়সি প্রশংসা করে বলেন, এই সংগঠনের প্রত্যেকটি সদস্য বস্তুনিষ্ট সাংবাদিকতায় নির্ভিক সৈনিক হিসাবে ইউরোপে বাংলা গণমাধ্যমের অতন্দ্র প্রহরী।
বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান এবং সামাজিক সেবামূলক খাতে বিশেষ ভূমিকা রাখায় এনআরবি- সিআইপি তৌফিকুজ্জমান পলাশ ও শেখ আলামিন, বিবিসি এক্সিকিউটিভ ডিরেক্টর জানা মার্টিন, সরকার গ্রুপ চেয়ারম্যান লুৎফর রহমান সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী, শাহাদাত হোসাইন, মোজাম্মেল আলম দিপু , প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা আবু ইমান, প্রশাসনিক কর্মকর্তা এ এম আজাদ, সংগঠক ও উদ্যোক্তা মিজানুর রহমান খানকে কমিউিনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও পাঁচজন গুনীজনকে সম্মাননা স্মারক দেয়া হয়।
এবারের অনুষ্ঠানে ২০২৩ সালে ইউরোপের সেরা সাংবাদিক স্বীকৃতি অর্জন করেছেন নিউজ ২৪ ইতালী প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন,ডিবিসি জার্মানী প্রতিনিধি ফাতেমা রহমান রুমা , আরটিভি ইতালী প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামান।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মাহবুব সুয়েদ, অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসাইন ও সদস্য গোলাম রাব্বানী রাজা।