শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ফ্রান্সে ‘দানোত্তম কঠিন চীবর দান ২০১৯’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

মার্ক রায়, তুলজ-ফ্রান্স প্রতিনিধি:ফ্রান্সে ইউরোপীয়ান বাংলাদেশ বুড্ডিষ্ট সেন্টারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।প্যারিসের অদূরে লা করনভে প্রবাসী বৌদ্ধদের প্রতিষ্টিত ইউরোপীয়ান বাংলাদেশ বুড্ডিষ্ট সেন্টারের স্থায়ী বিহারে ২৭ অক্টোবর রবিবার এ দানোৎসব অনুষ্টিত হয়।
সকালে সংঘদানের মধ্য দিয়ে সারা দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে পঞ্চশীল প্রার্থনা করেন বিকাশ বড়ুয়া।

শ্রীলংকান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আনন্দ নায়েকে থেরোর সভাপতিত্বে বাবু ও প্রণব কুমার বড়ুয়া জিটুর সঞ্চালনায় অনুষ্টানে ধর্ম দেশনা করেন প্রিয় নায়েকা থের, চন্দ্রজ্যোতি থের, আনন্দমিত্র ভিক্ষু ও কল্যাণরত্ন ভিক্ষু।

এছাড়াও এতে বক্তব্য রাখেন বাবু দেশপ্রিয় বড়ুয়া টিংকু, পিনু বড়ুয়া ও প্রমোদ বড়ুয়া।পরে প্যারিসের স্থানীয় শিল্পিদের পরিবেশনায় এক ধর্মীয় মানোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দানোৎসবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে একুশে পদকে ভূষিত প্রয়াত সত্যপ্রিয় মহাথের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD