শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ফ্রান্সের বিপক্ষে আজ হারলেই বিদায় নিতে হবে আর্জেন্টিনাকে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

জার্মানবাংলা২৪ স্পোর্টস ডেস্ক: বহু কষ্টে সৃষ্টে গ্রুপ পর্বের বাঁধা পেরিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা। তবে দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে রয়েছে ফ্রান্স। আজ শনিবার (৩০ জুন) কাজান এরেনায় শেষ আটের টিকিট পাওয়ার লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। ম্যাচে নেতিবাচক যেকোন ফলাফলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে এক দল।

তবে আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলির ভাষ্য তার দল আর্জেন্টিনা হার মানবে না। ফ্রান্সের বিপক্ষে অদম্য মানসিকতা নিয়েই খেলতে নামবে আলবিসেলেস্তেরা। ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা জানান আর্জেন্টাইন কোচ।

দলের খেলোয়াড়দের মধ্যে দলের জন্য, দেশের জন্য কিছু করার যে তাড়না, যে তাগিদ তিনি দেখছেন সেটিই আর্জেন্টিনার জয়ের অন্যতম নিয়ামক বলে মনে করেন সাম্পাওলি। তবে শুধু আবেগ দিয়েই যে ম্যাচ জেতা যাবেনা সে ব্যাপারেও সতর্ক আছেন আর্জেন্টাইন কোচ।

সাম্পাওলি বলেন, ‘আর্জেন্টিনার কোচ হিসেবে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। দেশের জার্সি গায়ে খেলোয়াড়দের মধ্যে অন্যরকম এক শক্তি দেখতে পাই আমি। এই জিনিসটাই আমাদের আরও শক্তিশালী করে তোলে। আগামীকাল (শনিবার) মাঠে দেখবেন হার মানতে অনিচ্ছুক এক অদম্য আর্জেন্টিনাকে। তবে হ্যাঁ, কেবলমাত্র হৃদয় দিয়েই ম্যাচ জেতা যাবে না।’

আজ শনিবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার এই ম্যাচ। ম্যাচের জয়ী দল চলে যাবে শেষ আটে, পরাজিত দল ধরবে বাড়ি ফেরার বিমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD