শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের তুলুজে বিসিএ’র সুবর্ণজয়ন্তী উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

মার্ক রায়, তুলুস- ফ্রান্স প্রতিনিধি:বাংলাদেশ থেকে মহামান্য আর্চবিশপ মজেস কস্তা- সি.এস.সি (মেট্রোপলিটন আর্চবিশপ অব চট্টগ্রাম) এর আগমন, তুলুজ শহরে তরুণ ব্যবসায়ী পঙ্কজ গোমেজ এর সৌজন্যে লোভনীয় ও সুদৃশ্য সুবর্ণ জয়ন্তীর বিশেষ কেক, রাজস্থান ভিলা রেস্টুরেন্টে দুপুরে একত্রে মধ্যাহ্নভোজন, অতঃপর বাংলায় খ্রীষ্টযাগ উৎসর্গ। প্রবাস জীবনের সমস্ত ক্লান্তি ও কষ্টের চাপ কমিয়ে আনতে আপনজনদের সাথে খুনসুটি- এমনই মধুময় ছিল এই দিনটি।বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স “বিসিএ”-এর সুবর্ণজয়ন্তী(১৯৬৭- ২০১৭) কে সামনে রেখে তুলুস শহরে ২৯শে আগস্ট আয়োজন করেছিল মহোৎসবের।এই অনুষ্ঠান এবং বাংলা খ্রিস্টযাগ কে কেন্দ্র করে তুলুজ শহরে বসবাসরত খ্রিস্টানদের মাঝে আগ্রহের কমতি ছিল না।

সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ভিক্টর শেখ রোজারিওর প্রাণবন্ত উপস্থাপনায় কেক কাটা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি যোসেফ ডি কস্তা এবং বিশেষ অতিথি শ্রদ্ধেয় আর্চবিশপ মজেস কস্তা- সিএসসি। সুবর্ণ জয়ন্তীর কেক কাটার পূর্বে বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স এর সম্মানিত সেক্রেটারি মার্ক রায় বলেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন (বিসিএ) বাংলাদেশি খ্রিস্টানদের স্বার্থ সংরক্ষণে বলিষ্ঠভাবে কাজ করে আসছে। এক মুঠো আশা-প্রত্যাশা এবং ভালোবাসা নিয়েই ১৯৬৭ থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চলা আজকের এই পরিপূর্ণ বাংলাদেশে খ্রিস্টান এসোসিয়েশন (বিসিএ)। এই সংগঠনের সুবর্ণ জয়ন্তী (১৯৬৭- ২০১৭) সামনে রেখে দেশ বিদেশের বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশে খ্রিস্টান এসোসিয়েশন (বিসিএ)বর্তমান সভাপতি- নির্মল রোজারিও এবং সচিব- হেমন্ত আই কোড়াইয়া এর নেতৃত্বে বাংলাদেশে” কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন” তেজগাঁও ,ঢাকা ৫ই অক্টোবর-‘১৯ এর সুবর্ণ জয়ন্তীর মূল অনুষ্ঠান টি মঞ্চায়িত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ। তিনি কামনা করেন বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রাচীন এবং অন্যতম বৃহৎ সংগঠনটি সকল কার্যক্রম আরও বলিষ্ঠ সুন্দর ও সার্থক হোক। এই অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য নিকোলাস পিউরিফিকেশন, সংগঠনের ট্রেজারার শীতাল রোজারিও, সহ-সভাপতি ক্যান্টন কস্তা, সহ সাধারণ সম্পাদক অনুপ হিউবার্ট রোজারিও, প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রবার্ট কস্তা সহ অন্যান্যরা।
বিকাল ৪টায় স্থানীয় গির্জায়-(NOTRE DAME DE TAUR)মহামান্য আর্চবিশপ মজেস কস্তা- সি.এস.সি বাংলা খ্রিস্টযাগ ও বিশেষ প্রার্থনা উৎসর্গ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD