শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ফ্রাঙ্কফুর্টে সোনার বাংলা সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ঈদ পুণর্মিলনী

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে সোনার বাংলা সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো চমৎকার এক ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ফ্রাঙ্কফুর্টসহ জার্মানির বিভিন্ন শহর থেকে বাংলাদেশিরা পরিবার নিয়ে পুণর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রবাসের ঈদ যেন শেষ হয়েও হয়না, তাইতো বৃষ্টি ভেজা দিনটি মুখরিত হয়ে উঠেছিল বাঙালিদের পদচারণে।

 

ফ্রাঙ্কফুর্টের ওষ্টপার্কের শান বাঁধানো লেকের ধারে মেতেছিল মিলনমেলায়। মেঘলা আকাশ, হালকা বৃষ্টি , সান বাঁধানো লেক আর পার্কের মনোরম পরিবেশ অনুষ্ঠানে এনেছিলো ভিন্ন আমেজ।

ঈদ পুনর্মিলনীতে আসা প্রবাসীরা অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা সকলকে এক ও অভিন্ন এবং নিজ নিজ অবস্থান থেকে দেশ ও নিজেদের উন্নয়নে এগিয়ে যাওয়ার আশা করছি। এমন একটি মিলনমেলা আয়োজন করায় প্রবাসীরা সংগঠনের নেতাদের ধন্যবাদ জানিয়ে আশা করেন, এ ঈদ পুনর্মিলন যেন আমাদের প্রবাসীদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। আমরা যেন প্রবাসে থেকেও দেশের জন্য ভালো কিছু করতে পারি, দেশকে আরও ভালোবাসতে পারি।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক, রাজনীতিবীদ, লেখক-সাহিত্যিক ও সংগীত শিল্পীরা উপস্থিত ছিলেন। শিল্পীদের সংগীত পরিবেশনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন জাকির হোসেন ও ডলি হোসেন। এস ভি টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্টের এক ঝাঁক তরুণেরা সাবির্ক সহযোগিতা করে অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তোলে।

প্রবাসীদের হাতে তৈরি দেশি পিঠা-পায়েসের বিপুল সমাহারে অনুষ্ঠানটি ভিন্নমাত্রা পায়।তাঁদের আন্তরিক আপ্যায়ন এবং ঈদের হরেক রকম সুস্বাদু খাবার ঈদের আনন্দঘন পরিবেশে তৈরি হয় এক টুকরো সোনার বাংলাদেশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD