শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফেসবুকের প্রোফাইল পিকচার চুরি বন্ধ হলো বাংলাদেশেও!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ মার্চ, ২০১৮

ইউজারদের প্রোফাইল পিকচার চুরি বা অপব্যবহার রোধ করতে নতুন কিছু টুল সংযুক্ত করেছে ফেসবুক। প্রতিবেশী দেশ ভারতে এধরনের টুল আগে থেকেই চালু থাকলেও, এবারই প্রথমবারের মতো বাংলাদেশে তা চালু হলো।

বৃহস্পতিবার (১৫ মার্চ) প্রোফাইল পিকচার নিয়ন্ত্রণের এসব টুল বাংলাদেশে চালুর বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক জানায়, গত বছর ফেসবুকের কিছু নতুন টুল চালু হয়েছিল ভারতে। এসব টুল প্রোফাইল পিকচারের ওপর ইউজারদের নিয়ন্ত্রণ ও ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। এবার এ টুলগুলো চালু হচ্ছে বাংলাদেশেও। এর মাধ্যমে একজন ইউজারের প্রোফাইল পিকচার অন্য কেউ ডাউনলোড করতে পারবেন কিনা তা নিয়ন্ত্রণ করা যাবে।

ফেসবুক ইউজারদের জন্য প্রোফাইল পিকচার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে একজন ইউজার খুব সহজেই ফেসবুকে তার বন্ধুদের খুঁজে বের করতে পারেন। কিন্তু অনেকেই ফেসবুক প্রোফাইল পিকচারে নিজের ছবি যুক্ত করতে নিরাপদবোধ করেন না।

একটি গবেষণার মাধ্যমে জানা যায়, কিছু নারী নিজের চেহারা সম্বলিত ছবি ইন্টারনেটে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, তারা সবসময় এসব ছবির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন।

প্রোফাইল পিকচারের নিরাপত্তা সংক্রান্ত টুলগুলো খুব বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে ভারতে। ভারতের পাশাপাশি আরও অনেক দেশে এ টুলগুলো সম্প্রসারণে ইচ্ছুক ফেসবুক।

তাছাড়া আরও কিছু ফিচার সংযুক্ত করা হচ্ছে যার মাধ্যমে ইউজাররা তাদের পছন্দ মতো প্রোফাইল পিকচার ডিজাইন করতে পারবেন। গবেষণায় দেখা গেছে, প্রোফাইল পিকচারের অপব্যবহার রোধে নিজস্ব ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউজাররা এতে যেসব সুবিধা পেতে চলেছেন:

১. অন্য ইউজাররা প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবেন না।
২. ফেসবুক ফ্রেন্ডলিস্টের বাইরের কোনো ব্যক্তি প্রোফাইল পিকচারে নিজেকে বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না।
৩. নিরাপত্তা ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে স্মার্টফোন থেকেও ইউজারের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া যাবে না।
৪. নিরাপত্তার সংকেত হিসেবে প্রোফাইল পিকচারে একটি নীল বর্ডার ও শিল্ড দেখানো হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD