শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফেসবুকের নেশায় কলেজ ফাঁকি, দু’ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন ইউএনও

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি:স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে ফেসবুকের নেশায় বুদ হয়ে থাকা সোহেল রানা ও হৃদয় অধিকারী নামে দুই ছাত্রকে ধরে অভিভাবকের কাছে সোপর্দ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে মাথার বড় বড় চুল নরসুন্দর ডেকে কাটিয়ে ছোট করে দেয়া হয়।

গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের পুকুর ঘাট থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম জানান, ঝিনাইদহ সদরের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে শিশুকুঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র সোহেল রানা ও হামদহ ঘোষপাড়া এলাকার চিত্তরঞ্জন অধিকারীর ছেলে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের ছাত্র হৃদয় অধিকারী ক্লাস ফাঁকি দিয়ে মোবাইল ফোন নিয়ে বুদ হয়ে ছিল। তাদের মাথায় বড় বড় চুল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা দুই ছাত্রের অভিভাবক ও কলেজের অধ্যক্ষদের ডেকে তাদের পড়ালেখা সম্পর্কে নিশ্চিত হন। অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নন্দিত এ উদ্যোগে খুশি হয়ে বলেন, দুই ছাত্র তাদের কথা শোনেনা। এ সময় নরসুন্দর ডেকে দুই ছাত্রের লম্বা লম্বা চুল কাটিয়ে ছোট করে দেন উপজেলা নির্বাহী কর্মকতা শাম্মি ইসলাম। সোহেল রানা ও হৃদয় অধিকারী আর কোনদিন স্কুল ও কলেজ ফাঁকি দেবেন না বলে মুচলেকা দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD