শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ফুল ডিসপ্লে-সেলফিতে ২৪ মেগাপিক্সেল ক্যামেরায় ‘ভিভো ভি৯’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

সেলফিতে ২৪ মেগাপিক্সেল ক্যামেরায় আরেকটি স্মার্টফোন বাজারে আনলো মোবাইল ফোন প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান ভিভো। ফুল ডিসপ্লের ‘ভিভো ভি৯’-কে বলা হচ্ছে ‘পারফেক্ট শট পারফেক্ট ভিউ’। পাশাপাশি হ্যান্ডসেটটিতে রয়েছে আরো বেশ কিছু নতুনত্ব।

সোমবার (০২ এপ্রিল) বাংলাদেশের বাজারে ব্যবহারকারীদের জন্য হ্যান্ডসেটটি উন্মুক্ত করা হয়।

ফুল ডিসপ্লে ও ফুল এইচডি হ্যান্ডসেটটির পর্দা ৬.৩ ইঞ্চি। ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। ৪জি ও ৫জি প্রযুক্তি ব্যবহার উপযোগী ‘ভিভো ভি৯’-এ থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া রয়েছে ফেস লকিং সুবিধা।

রিয়ার ক্যামেরায় ১৬ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে আরো ৫ মেগাপিক্সেল ক্যামেরা, যা ছবিকে করবে আরো প্রাণবন্ত।

স্ন্যাপড্রাগন ৬২৬ অক্টাকোর প্রসেসরের সঙ্গে এতে ব্যবহার করা হয়েছে ৬৪ গিগাবাইট রম। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত।

হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অরিও ৮.১। আর ব্যাটারির ধারণক্ষমতা ৩ হাজার ২৬০ মিলিঅ্যাম্পিয়ার। ওজন মাত্র ১৫০ গ্রাম।

পার্ল ব্লাক এবং শ্যাম্পেইন গোল্ড এই দুই রংয়ে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ‘ভিভো ভি৯’। যার মূল্য ধরা হয়েছে ২৯ হাজার ৯৯০ টাকা।

ভিভোর অন্য সব ফোনের চেয়ে এ হ্যান্ডসেটটি ব্যতিক্রম ও আরও বেশি সুবিধাযুক্ত বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে ফুল ডিসপ্লে সুবিধা আর ক্যামেরায় নতুনত্ব এ ফোনের অন্যতম আকর্ষণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD