শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

ফুটবলে ভুটানকে বিদায় করে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪, স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার শেষ ধাপে স্বাগতিক ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার সেমি-ফাইনালে ৫-০ গোলে জিতে বাংলাদেশ। ম্যাচের অষ্টাদশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আনাই মোগিনির দূরপাল্লার শট ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৮তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় বল রুখতে গেলে ডি-বক্সের একটু বাইরে পেয়ে যান আনুচিং মোগিনি। নিখুঁত ভলিতে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

৪৩তম মিনিটে তহুরা খাতুনের গোলে ব্যবধান আরও বাড়িয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ভুটানের গোলরক্ষকের হাত গলে বল বেরিয়ে যাওয়ার পর তা পেয়ে যান সাজেদা খাতুন। এই মিডফিল্ডারের বাড়ানো ক্রস থেকে লক্ষ্যভেদ করেন ফাঁকায় থাকা তহুরা। ৬৯তম মিনিটে অধিনায়ক মারিয়া মান্ডার গোলে স্কোরলাইন হয় ৪-০। মাঝমাঠের একটু ওপর থেকে বল নিয়ে দৌড়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এই মিডফিল্ডার। সাজেদা আক্তার রিপার শেষ দিকে গোলে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সতীর্থের বাড়ানো বল ধরে ছোট ডি বক্সের ডান দিক থেকে কোনাকুনি গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট ভারতের। আগামী শনিবার একই মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে গত বছর এই ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD