শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৯ আগস্ট) বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টায় শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা চলে রাত ৯টা পর্যন্ত।

এই আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। যেখানে নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে একটি বাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানি আইএমজিকে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শুরুতে ঋতুপর্ণার প্রসঙ্গে টেনে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, ‘নারী দলের ফুটবলার ঋতুপর্ণার গ্রামে যে বাড়ি আছে, সেটা আমরা নতুন করে তৈরি করে দেব। আজ (গতকাল) সেটার অনুমোদন হয়ে গেছে।’

বোর্ড সূত্রে জানা গেছে, এরই মধ্যে ঋতুপর্ণার রাঙামাটি জেলার স্থানীয় প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য জিনিস চূড়ান্ত করেছে বিসিবি। সব মিলিয়ে এই বাড়ি তৈরিতে ১৮ লাখ টাকা বরাদ্দ রেখেছে ক্রিকেট বোর্ড।

গত মাসে মেয়েদের এশিয়া কাপের বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। মেয়েদের এমন সাফল্যের যাত্রায় অসাধারণ পারফর্ম করেন ঋতুপর্ণা। এ জন্যই তাঁকে বাড়িটি উপহার দিচ্ছে বিসিবি।

ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। অনেক দিন ধরেই জরাজীর্ণ বাড়িতে বসবাস তার পরিবারের। শুধুমাত্র ঋতুপর্ণার আয়েই চলছে সংসার। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্বও তারই। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে হয় ঋতুপর্ণাকেই। এজন্যই দীর্ঘদিন ধরে একটা বাড়ির স্বপ্ন দেখছিলেন তিনি।

শেষ পর্যন্ত পূর্ণ হচ্ছে ঋতুপর্ণার স্বপ্ন। তার বাড়ির জীর্ণ অবস্থা দেখেই তার নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD