শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে কুশনার ও সৌদি যুবরাজের বৈঠক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮
জ্যারেড কুশনার ও সৌদি যুবরাজ সালমান

জার্মান-বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা ইস্যুতে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে। বুধবার তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা করেন।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’র খবরে বলা হয়েছে, জ্যারেড কুশনার জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রস্তুত হয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যাসন গ্রিনব্লাট উপস্থিত ছিলেন। এতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আলোচনা হয়েছে গাজায় মানবিক সহযোগিতার পাঠানোর বিষয়ে।

এর আগে মঙ্গলবার কুশনার জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ’র সঙ্গেও ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন।

কুশনার ও গ্রেনব্লাট জানিয়েছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। গত মাসে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিন ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে পূর্ব জেরুজালেমকে নিজেদের রাজধানী ব্যতিরেকে কোনও মধ্যস্ততা মানতে রাজি নয় ফিলিস্তিনিরা।

পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সাংবাদিকদের বলেছেন কুশনার ও গ্রিনব্লাটের মধ্যপ্রাচ্য সফর কোনও ফল আনবে না।

এর আগে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছিল, রমজান মাসের পর ট্রাম্পের বহুল প্রত্যাশিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উন্মোচন করার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের জন্য পশ্চিম তীর ও গাজায় যুক্তরাষ্ট্রের মানবিক ও উন্নয়ন সহযোগিতা কমিয়ে ফিলিস্তিনকে আরও বিচ্ছিন্ন করা হতে পারে। কুশনার ও গ্রিনব্লাট এই পরিকল্পনা সামনে আনবেন।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় কী আছে তা জানা যায়নি। তবে ২০১৭ সালের ডিসেম্বরে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের পরিকল্পনায় চুক্তি হলে ইসরায়েল আরব বিশ্বের সঙ্গে ব্যবসা করাসহ উপসাগরীয় অঞ্চলে বিমান পরিচালনা করতে পারবে।

২০১৮ সালের ৬ মে জেরুজালেম পোস্ট জানায়, শান্তি পরিকল্পনার আওতায় দখলকৃত পূর্ব জেরুজালেমের চারটি এলাকার নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেবেন ট্রাম্প। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিজদর লাইবারম্যানের ওয়াশিংটন সফরের সময়ে মার্কিন কর্মকর্তারা তাকে এই প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পের পরিকল্পনার আওতায় পূর্ব জেরুজালেমের জেবেল মুকাবার, ইসাউইয়া, সুয়াফাত ও আবু দিসের নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। এই অঞ্চলকেই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করবার প্রস্তাব থাকবে ওই চুক্তিতে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD