শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর শপথ কাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন : ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডিসেম্বর,মঙ্গলবার শপথ নিচ্ছেন সাবেক পরিবহনমন্ত্রী সানা মেরিন। ৩৪ বছর বয়সী সানা ৮ ডিসেম্বর, রবিবার সোস্যাল ডেমোক্রেট দলের হয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শুধু ফিনল্যান্ডেই নন, সানা বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি ফিনল্যান্ডের ৩য় নারী প্রধানমন্ত্রী। এ খবর প্রকাশ করেছে দ্যা গার্ডিয়ান’র।

খবরে প্রকাশ, ৮ ডিসেম্বর, রবিবার এক ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে গত ৩ ডিসেম্বর আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সানা।

রবিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানা বলেন, পুনরায় বিশ্বাস অর্জনের জন্য আমাদের একত্রে অনেক কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমি কখনও কাজের ক্ষেত্রে আমার বয়স বা আমি মেয়ে নাকি ছেলে তা নিয়ে ভাবিনি।

এর আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেসি হংচারুক ছিলেন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। বর্তমানে তার বয়স ৩৫ বছর। ওলেসি এ বছরের আগস্টে দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD