জার্মানবাংলা২৪ ডটকম: কোটা সংস্কার আন্দোলনে শাহবাগ এলাকায় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ তিনজনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ জুলাই) ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এই আদেশ দেন।
এদিন পৃথক দুই মামলায় ফারুকসহ তিনজনকে আদালতে হাজির কারে মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ৭ দিন করে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত অন্যরা হলেন- জসিম উদ্দিন ও মশিউর রহমান।
এর মধ্যে ভিসির বাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধার দুই মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রাকিবুল হাসান, আলী হোসেন শেখ, মাসুদ আলম, আবু সাঈদ ফজলে রাব্বি ও মশিউর রহমান।